নিজের ঘাঁটিতে আততায়ীদের হাতে নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নিজেরই বাসভবনে আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। হামলায় তাঁর এক ব্যক্তিগত দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। আজ বুধবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজি) পক্ষ তেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে ইসমাইল হানিয়ার উপরে কারা হামলা চালালেন, কীভাবে হামলা চালানো হল, তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইসমাইল হানিয়ার মৃত্যু হামাসের পক্ষে বড় ধাক্কা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট হিসাবে মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই তেহরানে গিয়েছিলেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে হামাসের রাজনৈতিক কার্যালয় তথা নিজের বাসভবনে ফিরে আসেন তিনি। তার পরেই প্রাণঘাতী হামলার শিকার হন। আততায়ীরা গুলিতে ঝাঁঝরা করে দেন হানিয়াকে। তার পরে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় তাঁর বাসভবন।

গত বছর ৭ অক্টোবর ইজরায়েলের তেল আবিব-সহ একাধিক শহরে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলার পাল্টা জবাব দিতে গত এক বছর ধরে গাজা উপত্যকায় হামলা চালিয়ে চলেছে ইজরায়েল। হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে নিকেশ করাই যে তাদের মূল লক্ষ্য তা জানাতে ভোলেননি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের আক্রমণ থেকে বাঁচতে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। যদিও নিজেকে বাঁচাতে পারলেও পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছিলেন তিনি। গত এপ্রিলেই গাজা শহরের পশ্চিম দিকে এক শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছিল ইজরায়েলি বাহিনী। ওই হামলায় মারা গিয়েছিলেন হানিয়ার তিন ছেলে-সহ একাধিক আত্মীয়। গত ফেব্রুয়ারিতে আরও এক ছেলেকে হারিয়েছিলেন তিনি।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের