আচমকাই জাপানে বন্ধ টয়োটার কারখানা!

Share:

নিজস্ব প্রতিনিধি: জাপানে রমরমিয়ে চলছিল টয়োটার কারখানা। হঠাৎ করে কেন সেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। অবশেষে নির্দিষ্ট কারণ খোলসা করল বিশ্বের নামী গাড়ি নির্মাতা সংস্থা। জানানো হয়েছে, উৎপাদনগত ত্রুটি থাকার কারণে মঙ্গলবার (২৯ অগস্ট) সকাল থেকে জাপানে অবস্থিত সব অ্যাসেম্বলি প্ল্যান্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। 

টয়োটার এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে আপাতত ১২টি প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাকি দুটির কার্যক্রম এখনও চলছে। তবে মঙ্গলবারের দ্বিতীয় শিফট থেকে সেই দুটির কার্যক্রমও স্থগিত করা হবে। কবে থেকে আবার এই অ্যাসেম্বলি প্ল্যান্টগুলোর উৎপাদন কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। 

জাপানে অবস্থিত টয়োটার ১৪টি অ্যাসেম্বলি কারখানা রয়েছে। সারা বিশ্বে মোট উৎপাদনের এক তৃতীয়াংশ গাড়ি ওই কারখানায় উৎপাদিত হয়। গাড়ি বিক্রির ক্ষেত্রে টয়োটা বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা। বছরের প্রথমে জাপানে টয়োটার উৎপাদন ২৯ শতাংশ বেড়েছে। সমীক্ষা বলছে গত দুবছরের তুলনায় অনেকটাই বেশি। জানা গিয়েছে, ছুটির দিন বাদ দিয়ে কাজের দিনগুলিতে  টয়োটার দাইহাতসু এবং হিনো মডেলের গাড়ি বাদে জাপানে বছরের প্রথমে দৈনিক গড়ে প্রায় ১৩ হাজার ৫০০ গাড়ি উৎপাদিত হয়েছে। এর আগেও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে বাধ্য হতে হয়েছিল। গত বছর তাদের একটি সরবরাহকারী প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হয়েছিল। সেই সময়ে একদিন উৎপাদন বন্ধ থাকায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে প্রায় ১৩ হাজার গাড়ি উৎপাদন করতে না পারার লোকসানের ব্যয়ভার বহন করতে হয়েছিল।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর