ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে ফোনে কথা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা এবং ভেনিজুয়েলায় মধ্যে চলা উত্তেজনার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনিজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়া নিয়ে বলেছেন,  নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর।

দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনে কি কথা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনে ২ রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হতে পারে বলে দাবি করা হয়েছিল। ট্রাম্প জানিয়েছেন, মাদুরোর সঙ্গে আলোচনা নিয়ে এখনই কোন মন্তব্য করতে চান না। নেতিবাচক না ইতিবাচক কথা হয়েছে সেই বিষয়েও কোনও কথাই বলতে চাননি তিনি।

রবিবার ট্রাম্পের কাছে মাদুরার সঙ্গে কথা হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরার সঙ্গে কথা হয়েছে। দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনার কথা ছিল। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে সকল ধরনের অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বহু মানুষের প্রাণ গিয়েছে। মাদুরো অবশ্য নিজের বিরুদ্ধে আনা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। নিন্দুকরা বলছেন ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের কথা বললেও আসলে মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই মার্কিন প্রেসিডেন্টের আসল লক্ষ্য।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন তাকে উৎখাত করতে চান মার্কিন প্রেসিডেন্ট। তবে ভেনেজুয়েলার জনগণ এবং সামরিক বাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করেছে বলে দাবি করেছেন তিনি। তবে বারবার যে ট্রাম্প বিফল হবেন তেমনটাও তো নয়। ভেনেজুয়েলার সঙ্গে আরও একটি দেশের সঙ্গে অশান্তিতে জড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটি হল কলম্বিয়া। কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা