আপনারা হারিকেন তৈরি করতে পারেন, চিনকে প্রশ্ন ট্রাম্পের

প্রশ্ন শুনে ওই কর্তা ভ্যাবাচ্যাক্যা খেয়ে যান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিনি একসময় আমেরিকার প্রেসডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকাকালীন তাঁর একাধিক কীর্তিকলাপ প্রকাশ্যে এসেছে। আর সেই কীর্তিকলাপ শুনে লোকে হেসে গড়াগড়ি খেয়েছে।এবার এল আরও একটি ঘটনা। যা বোধহয় অতীতের সব কীর্তিকে ছাপিয়ে যাবে। যাকে বলে অবাক জলপান।

জানা গিয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প চিন সফরে গিয়েছিলেন। যিনি ট্রাম্পের এই আজব প্রশ্ন প্রকাশ্যে এনেছেন, তিনি ট্রাম্পের সফরসঙ্গী ছিলেন। রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চিন সফরে গিয়ে সে দেশের শীর্ষকর্তাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করছিলেন ডোনাল্ড ট্রাম্প। আচমকাই ট্রাম্প এক কর্তার কাছে জানতে চান, আপনারা হারিকেন তৈরি করতে পারে কি না।’ প্রশ্ন শুনে ওই কর্তা ভ্যাবাচ্যাক্যা খেয়ে যান। তিনি আমতা আমতা করে বলেন, ‘না স্যর। না মানে স্যর বলতে চাইছি চিন হারিকেন তৈরি করতে পারে না। অন্তত আমার কাছে এই ধরনের কোনও খবর নেই। খবর পেলে সঙ্গে সঙ্গে স্যর আপনাকে জানিয়ে দেব।‘

আসলে এই আজব প্রশ্নের কারণ, ২০১৯ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় ডোরিয়ানের সাক্ষী ছিল আমেরিকা। ঝড়ের দাপটে আমেরিকা লন্ডভণ্ড হয়ে গিয়েছিল। পরিস্থিতির এতটাই অবনতি ঘটে যে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবেন। তার বিশ্বাস ছিল এই ঘূর্ণিঝড় থামাতে পারবে একমাত্র পরমাণু বোমা। যদিও তার আর বিশেষ প্রয়োজন হয়নি। তবে সেই খবরের থেকে এই খবর আরও চমকপ্রদ।

আরও পড়ুন হারছেন জেনে ভোটযন্ত্র সিজ করতে বলেছিলেন ট্রাম্প

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

শিলিগুড়ি পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন গৌতম দেব

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা