এই মুহূর্তে




আমেরিকা-ভেনেজুয়েলা যুদ্ধ যে কোনও সময়ে? আকাশপথ বন্ধের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের এক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী? শত্রু দেশ ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদের লক্ষ্যে যে কোনও সময়ে সামরিক অভিযান শুরু করতে পারে আমেরিকা। শনিবার (২৯ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পরেই ওই জল্পনা তীব্র হয়েছে। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে ভেনেজুয়েলা এবং সংলগ্ন এলাকার আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পোস্টে মার্কিন সর্বাধিনায়ক লিখেছেন, ‘সমস্ত বিমান সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের জানাচ্ছি, অনুগ্রহ করে ভেনেজুয়েলার আকাশসীমা এবং এর আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার বিষয়টি মাথায় রাখুন।’ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে গত কয়েক দিন ধরে চলা স্নায়ুযুদ্ধের মধ্যেই এই ঘোষণা এসেছে।

লাতিন আমেরিকার অন্যতম দেশ ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বরাবরই ট্রাম্পের চক্ষুঃশূল। গত কয়েকদিন ধরেই ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুঙ্কার ছেড়ে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগে একাধিক জাহাজ ও নৌকায় হামলা চালিয়ে চলেছে মার্কিন সেনা। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। যদিও রাষ্ট্রপুঞ্জ-সহ  বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে, ‘মাদক পাচারের সন্দেহে যেসব জাহাজ ও নৌকায় মার্কিন সেনারা হামলা চালিয়েছে, সেগুলি যে মাদকবাহী ছিল-এর কোনও প্রমাণ নেই। তাই মার্কিন সেনার হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হতে পারে।’

যদিও তাতে কুছ পরোয়া নেহি মার্কিন প্রেসিডেন্টের। গতকাল শুক্রবারই তিনি হুঙ্কার ছেড়েছিলেন, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে তথাকথিত মাদকবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে খুব শিগগির ‘স্থলপথে’ অভিযান চালানো হবে।’ আর তার ২৪ ঘন্টার মধ্যেই আকাশপথ বন্ধের ঘোষণা করলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিনে ‘মহার্ঘ’ যৌন মিলন, তিন দশকের মধ্যে প্রথমবার কন্ডোম কর চালু, নিন্দার ঝড়

কলম্বিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! স্কুলবাস খাদে উল্টে মৃত ১৭, আহত ২০

ট্যুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানি যোগ! সিডনিতে হামলাকারী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ

সিডনিতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে খুন করা বাবা-ছেলের পাকিস্তানি যোগ

সিডনি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

সিডনি সমুদ্র সৈকতে ইহুদি নিধন যজ্ঞের নিন্দা ইজরায়েলের প্রেসিডেন্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ