সিঙ্গাপুরে দোকান থেকে পোশাক চুরির দায়ে দুই ভারতীয়র জেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের একটি দোকান থেকে এক লাখ টাকার বেশি মূল্যের পোশাক চুরির ষড়যন্ত্রের দায়ে দুই ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।  ওই দুই ভারতীয় হলেন ব্রহ্মভট্ট কোমল চেতনকুমার এবং ক্রিস্টিয়ান অর্পিতা অরবিন্দভাই। তাদের যথাক্রমে ৪০ ও ৪৫ দিনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। কোমল এবং অর্পিতা সিঙ্গাপুরে স্টুডেন্ট পাস নিয়ে গিয়েছিলেন এবং আরও চার জন ভারতীয়র সঙ্গে থাকতেন। যদিও চুরির অভিযোগ অস্বীকার করেছেন সাজাপ্রাপ্ত দুই ভারতীয়। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘  সিঙ্গাপুরের একটি শপিং মল থেকে এক লাখ টাকা বেশি মূল্যের পোশাক হাতাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন কোমল চেতনকুমার ও  ক্রিস্টিয়ান অর্পিতা অরবিন্দভাই। তাদের সঙ্গে ওই দোকান থেকে চুরির ষড়যন্ত্রে আরও তিন ভারতীয় নাগরিক জড়িত ছিল। গত অক্টোবর মাসে, ওই দলটি দোকানে গিয়ে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন যুক্ত মূল্য ট্যাগগুলি সরিয়ে দেয়। এমনকি তারা দোকানের সিকিউরিটি অ্যালার্ম বন্ধ না করেই জিনিসপত্র চুরি করার পরিকল্পনা করে। এর পর দলটি চেক আউটের সময় টোট ব্যাগ কিনে জিনিসগুলো ব্যাগে ভরে নেয়। ভান করে যে তারা তাদের সমস্ত আইটেমের জন্য অর্থ প্রদান করেছে। তারা মোট ১ হাজার ৭৮৮ সিঙ্গাপুরি ডলার মূল্যের ৬৪ পিস পোশাক চুরি করে।

একটি প্রতিবেদনে বলা হয়, প্রথম দলের কয়েকজন সদস্যসহ দ্বিতীয় একটি দল একই আউটলেট থেকে আবার ২,২৭১ সিঙ্গাপুরি ডলার মূল্যের পোশাক চুরির চেষ্টা করলে কর্তৃপক্ষকে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তাদের গ্রেফতার করে।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট