কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বিস্ফোরণ, হত দুই

জখম ১১, ভর্তি নিকটবর্তী হাসপাতালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে রুশ দূতাবাসের সামনে, সোমবার সকালে। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দুই জন। আহত আরও ১১। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনায় রুশ দূতাবাসের কোনও কর্মী জখম হয়েছেন কি না, এই খবর লেখা পর্যন্ত তা জানা যায়নি। হামলার পরে পরে তালিবান সরকারের নিরাপত্তাকর্মী ও পুলিশ গিয়ে দূতাবাস ঘিরে ফেলে। 

দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বিবৃতি উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দূতাবাসের সামনে ঘোরাঘুরি করতে থাকে। গতিবিধি সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মীরা  তাকে প্রশ্ন করতে যাবে সেই সময় ওই জঙ্গি তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা দ্বিতীয় নিরাপত্তাকর্মী ওই জঙ্গিকে লক্ষ্য করে পাল্টা গুলি চালালে সে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। প্রাথমিক খবরে পুলিশের অনুমান আত্মঘাতী হামলায় মৃত দুই ওই দূতাবাসের নিরাপত্তাকর্মী।  

বিস্ফোরণের পরে পরে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।  আত্মঘাতী হামলার খবর পেয়ে তালিবান সরকারের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে। এই খবর লেখা পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। 

তালিবান আফগানিস্তান দখলের পর বহু দেশ কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দিলেও কয়েকটি দেশ তাদের দূতাবাস খোলা রাখে। সেই সব দেশের মধ্যে রাশিয়া অন্যতম।   

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক