টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯৭ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের উত্তরাঞ্চলে টাইফুন ইয়াগি ও এর প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ১৯৭ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। এছাড়াও নিখোঁজ বহু জন। চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে ঝড়, বন্যা ও ভূমিধস এখনও পর্যন্ত অব্যহত রয়েছে। এই নিয়ে মৃত্যের সংখ্যা হু হু করে বাড়ছে। চিন্তায় রয়েছে কতৃপক্ষ।

এই নিয়ে দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে জানিয়েছেন, এখনো ১২৮ জন নিখোঁজ রয়েছেন এবং ২.৫ লক্ষ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।

এই নিয়ে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে,পাশ দিয়ে বয়ে যাওয়া লোহিত নদীর জল বেড়ে রাজধানী হ্যানয়ের রাস্তাগুলোকে গ্রাস করেছে।রাস্তাগুলি ডুবে যাওয়ার পর বুধবার(১১ সেপ্টেম্বর)নদী তীরবর্তী এলাকাগুলো থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। কেননা নদী তীরবর্তী এলাকাগুলো উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এই নিয়ে ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ে এরই মধ্যে ২ লক্ষ ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এমতাবস্থায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে কতৃপক্ষ। এখনও পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত না কমলে বন্যা-ভূমিধসের মতো দুর্ঘটনা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দেশটির আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে জানানো হয়, ল্যাং সন, কাও বাং, ইয়েন বাই এবং থাই এনগিয়েন প্রদেশ বন্যার ঝুঁকিতে রয়েছে।

এর আগে গত শনিবার দক্ষিণ চিন সাগর থেকে একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। এই ঘটনায় ১৩ জন নিহত হয়েছিল। এরপরেই এটি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন,যেসব এলাকার ওপর দিয়ে ইয়াগি বয়ে গেছে, সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার(৯২ মাইল) অতিক্রম করেছে। প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ গোলযোগের মুখে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চল। এছাড়াও রাস্তাঘাটের উপর চরম প্রভাব পড়েছে।

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?