ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সাহায্য করবে না ব্রিটেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বর্ষপূর্তি আসন্ন। আর বর্ষপূর্তির আগেই জোরদার আক্রমণ চালানোর পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রাশিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াইয়ের জন্য বন্দে দেশগুলির কাছে খয়রাতি সাহায্য হিসেবে যুদ্ধবিমান চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। কিন্তু তাঁর সেই আবদারে সাড়া দিল না ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সাহায্য করতে গিয়ে দেশের নিরাপত্তাকে কোনও ক্রমে ঝুঁকির মুখে ফেলতে রাজি নই আমরা।’ কূটনৈতিক মহলের মতে,  ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সাহায্য করে রাশিয়ার রোষানলে পড়তে চায় না ব্রিটেন সরকার। তাই জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দিয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বর্ষপূর্তি আসন্ন। আর বর্ষপূর্তির আগেই জোরদার আক্রমণ চালানোর পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতদিন স্থলপথে যুদ্ধ হলেও এবার আকাশপথে রাশিয়া আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির। তাই ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও একাধিক দেশের কাছে রুশ আক্রমণ সামলানোর জন্য যুদ্ধবিমান চেয়ে হাত পেতেছেন তিনি। মস্কোর পক্ষ থেকে আগেই হুমকি দেওয়া হয়েছে, ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সাহায্য করা দেশগুলিকেও আক্রমণ করতে দ্বিধা করবে না রুশ বায়ু সেনারা।

ওই হুমকির পরেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সাহায্য করতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি। এবার সেই পথে হাঁটল ঋষি সুনকের ব্রিটেনও। এদিন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাইফুনস ও এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। কিন্তু আমাদের কাছে দেশের নিরাপত্তা সবার আগে। ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সাহায্য করে নিজেদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে রাজি নই।’

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ