পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা প্রত্যাখান ইউক্রেনের প্রেসিডেন্টের

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধে সাড়া দিয়ে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে শুক্র ও শনিবার যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু রুশ প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখান করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। তাঁর মতে, যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের নয়া কৌশল। রুশ সেনাবাহিনীকে একত্রিত করতেই নতুন নাটক করছেন তিনি। ডনবাসে ইউক্রেন সেনাদের অগ্রগতি রোধ করতে এই কৌশল নিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত সাড়ে দশ মাস ধরে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। রুশ বাহিনীর আক্রমণে ইউক্রেনের একাধিক শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত সাড়ে দশ মাসের লড়াইয়ে দুই পক্ষেরই লক্ষাধিক সেনা প্রাণ হারিয়েছেন। বিশ্বের একাধিক দেশ নিষেধাজ্ঞা চাপালেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে রাজি হননি রুশ প্রেসিডেন্ট।

নতুন বছরের শুরু থেকে হামলা বাড়িয়েছে রুশ সেনারা। দোনেৎস্ক, ডনবাস সহ একাধিক এলাকায় দুপক্ষের তুমুল লড়াই চলছে। ওই লড়াইয়ের মধ্যেই বৃহস্পতিবার রাতে আচমকা ক্রেমলিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ইউক্রেনের বিরুদ্ধে দুই দিন যুদ্ধ বন্ধ রাখা হচ্ছে। ক্রেমলিনের ঘোষণার পরে রাতেই এক ভিডিও বার্তায় যুদ্ধবিরতি ঘোষণাকে প্রত্যাখান করেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিরীহ মানুষের প্রাণহানি রুখতে একাধিকবার কিয়েভের পক্ষ থেকে মস্কোকে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি রাশিয়া। এখন ক্রিসমাসকে হাতিয়ার করে যুদ্ধবিরতির নামে নতুন করে সৈন্য মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। মস্কোর যুদ্ধবিরতির প্রস্তাব আমরা প্রত্যাখান করছি।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে