দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ukraine: অন্ধকার ক্রিশমাসে মিরাকেল দেখাব: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: এবারের ক্রিশমাসে বিশ্বকে মিরাক্যাল দেখাবে ইউক্রেন। দেশবাসীকে দেওয়া এক ভিডিয়ো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই বার্তা দিয়েছেন। প্রেসিডেন্ট বলেছেন, একটি দেশ বিনা প্ররোচনায় একটি স্বাধীন দেশের ওপর হামলা চালিয়েছে। হামলায় প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। এই বিশ্ব যখন ক্রিশমাসের আনন্দে মাতোয়ারা, সেই সময় অন্ধকারে ডুকে ইউক্রেন। সেই অন্ধকার ঢেকে যাওয়া ইউক্রেন বিশ্বকে মিরাকেল দেখাবে।

কী বলেছেন, জেলেনস্কি?

ভিডিয়ো মাত্র নয় মিনিটের। রুশ আগ্রাসন শুরু হওয়ার পর বেশ কয়েবার দেশবাসীর উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কিকে মুখ খুলতে দেখা গিয়েছিল। তবে সেই বার্তার থেকে ক্রিশমাসে দেশবাসীকে দেওয়া বার্তা অনেকটাই আবেগঘন। ভিডিয়োতে দেখা গিয়েছে, জেলেনস্কি রয়েছেন আলো-আঁধারি পরিবেশে। পিছনে রয়েছে কয়েকটি ক্রিশমাস ট্রি। ইউক্রেন প্রেসিডেন্টের পরনে শীত পোশাক।

ভিডিয়ো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ হামলায় ইউক্রেন অন্ধকারে ডুবে গিয়েছে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে মানুষ। সেই অন্ধকারে একজন অপরজনকে জড়িয়ে ধরছে। শরীরের তাপ তাদের কনকনে ঠাণ্ডা থেকে রক্ষা করছে। এই ভাবেই ইউক্রেনবাসী শীতকে উপভোগ করবে। এত কষ্ট, এত যন্ত্রণার পরেও রুশ সেনা ইউক্রেনবাসীর মুখের হাসি কেড়ে নিতে পারেনি। পারবেও না। বিশ্বকে দেখবে এক অপ্রত্যাশিত ঘটনা।

প্রেসিডেন্ট বলেন, আজ প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। এই লড়াইয়ের উদ্দেশ্য একটা- রাশিয়ার কাছে নতজানু না হওয়া।  এই লড়াই চলবে।  জয় আমাদের।

আরও পড়ুন বিদ্যুৎ সঙ্কটে ‘অন্ধকারে’ পাকিস্তান, বিয়ে-শাদি আটটায় শেষ করার নির্দেশ

Published by:

Share Link:

More Releted News:

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ