চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব! ক্যান্সার প্রতিরোধে‌ mRNA টিকা আবিষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি : মারণ রোগ ক্যান্সার। গোটা বিশ্বজুড়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করার উপাদানের খোঁজ চলছে। বিজ্ঞানী থেকে শুরু করে চিকিৎসকরাও ক্যান্সারকে হারাতে বদ্ধপরিকর। কিছু কিছু ক্ষেত্রে সে হার মানলেও, এখনও পর্যন্ত নির্মূল হয়নি সে। এবার ক্যান্সার চিকিৎসায় নতুন চমকের সম্ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি ভ্যাকসিন তৈরি করেছেন। মনে করা হচ্ছে এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করবে। এমআরএ ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এটি ইঁদুরের শরীরে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করেছে। সম্প্রতি এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ন্যাচার বায় মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে।

শরীরের টিউমার থাকলে তার বিরুদ্ধে লড়াই করে এই ভ্যাকসিনটি। গবেষণায় জানা গিয়েছে, এই ভ্যাকসিন ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর নামে পরিচিত। স্ট্যান্ডার্ড ইমিউনোথেরাপি ওষুধের সঙ্গে মিশে এটি ইঁদুরের উপর একটি শক্তিশালী অ্যান্টিটিউমার প্রভাব তৈরি করেছে। ভ্যাকসিনটি তৈরি করার পর বিজ্ঞানীরা আশা করছেন, এই ভ্যাকসিন টিউমারকে লক্ষ্য করে না। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। কোনও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করা হয়। টিউমারের মধ্যে PD-L1 নামক একটি প্রোটিন থাকে। এটি শরীরের মধ্যে রোগ প্রতিরোধকে বৃদ্ধি করে। এর ফলে ক্যান্সার বড় প্রভাব ফেলতে পারে না। গোটা বিশ্ব যেখানে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হচ্ছে, সেই সময় এই ধরনের একটি প্রতিষেধক আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লবেরই সমান।

এই গবেষণার প্রধান ডক্টর এলিয়ান সায়োর জানিয়েছেন, এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে নতুন পথ খুলে দেবে। অস্ত্রোপচার থেকে শুরু করে কেমোথেরাপি বা রেডিয়েশন নির্ভর চিকিৎসা পদ্ধতি এখন ক্যান্সারের ক্ষেত্রে উপযোগী হলেও প্রতিষেধক আসার পর তা অতীত হয়ে যাবে।

প্রথমদিকে ভ্যাকসিনটি ইঁদুরের ওপর করা হলেও, ভবিষ্যতে মানুষের ওপর একই রকম ফল দেখা গেলে ক্যান্সার চিকিৎসায় একটা বড় দরজা খুলে যাবে। কঠিন লড়াইয়ের পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। এই গবেষণায় দেখা গিয়েছে টিউমার এর ভিতরে PD-L1 নামের একটি প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলেই টিউমার ইমিউনো থেরাপির প্রতি সংবেদনশীল হয়ে পড়ে। ভ্যাকসিন টিউমার এর ওপর একটি এফেক্ট ফেলে।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আর এন এ ইঞ্জিনিয়ারিং ল্যাবের প্রধান এবং এই গবেষণার মূল ব্যক্তি জানিয়েছেন, ভ্যাকসিন টি নির্দিষ্ট কোন ক্যান্সারকে লক্ষ্য না করে শরীরের মধ্যে প্রতিরোধ সিস্টেমকে এমন ভাবেই তৈরি করে যা টিউমার ধ্বংস করতে সাহায্য করবে। এটি একটি প্রুফ অফ কনসেপ্ট। এটিকে বিশ্বজনীন ক্যান্সার ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা যেতে পারে।এই ভ্যাকসিনের সাথে করোনা ভ্যাকসিনের তুলনা করা হয়েছে। বলা হয়েছে এই গবেষণার পেছনেই ছিল মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সহ অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান। তাদের আর্থিক সাহায্য। এই ভ্যাকসিনের এমআরএনএ প্রযুক্তিটি করোনা ভ্যাকসিনের মতনই। তবে এটি কোন ভাইরাস স্পাইক প্রোটিনকে লক্ষ্য করেনা। শুধুমাত্র শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

আট বছরেরও বেশি সময় ধরে, সায়োর লিপিড ন্যানো পার্টিকেল এবং এমআরএনএ একত্রিত করে উচ্চ-প্রযুক্তির ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন তৈরি করতে ভূমিকা পালন করেছেন। জানা গিয়েছে, গত বছর একটি মানব পরীক্ষাও করা হয়েছে। সেই সময় একটি এই ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে। ৪ জন রোগীর ওপর এটি করা হয়েছিল।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত