ইজরায়েলে হামলার ঘটনায় ইয়াহিয়া সহ আরও ৫ হামাস নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন যুক্তরাষ্ট্রের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই হামাস প্রধান পদে দায়িত্ব নিয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। হামাস প্রাক্তন প্রধান নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পরে পরেই তাঁর জায়গায় বসেছেন ইয়াহিয়া। এবার ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি অভিযোগ গঠনের কথা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) ৭ অক্টোবরের দক্ষিণ ইজরায়েলে নজিরবিহীন হামলার ঘটনার পরিকল্পনা, সমর্থন ও তা সংঘটনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

তবে ইয়াহিয়া সিনওয়ার একা নয় এছাড়াও হামাসের অন্তত আরও পাঁচ নেতার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।গত বছরের ৭ অক্টোবর হামলায় ৪০ জনের বেশি মার্কিনসহ ১ হাজার ২০০ ব্যক্তি নিহত হয়েছিলেন বলে দাবি করেছিল ইজরায়েল।

এই নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, ‘শত্রুরা ইরান সরকারের কাছ থেকে অস্ত্র, সমর্থন ও অর্থায়ন পেয়েছে। শুধু তাই নয় হিজবুল্লাহর সহযোগিতায় ইজরায়েলের ধ্বংস সাধন এবং বেসামরিক লোকজনকে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে। যাতে হামাসের লক্ষ্য অর্জনের চেষ্টা বিফলে না যায়। আর তাতে নেতৃত্ব দিয়েছেন এই ব্যক্তিরা।’

জানা গিয়েছে, হামাসের ওই ছয় শীর্ষ নেতার মধ্যে এখনও পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। যে তিন নেতা জীবিত আছেন, তাঁদের মধ্যে রয়েছে হামাসের নতুন প্রধান নেতা সিনওয়ার এবং অপর দুজন হলেন খালেদ মেশাল ও আলী বারাকা। যারা নিহত হয়েছেন তা হল, তাঁরা হলেন হামাসের প্রাক্তন প্রধান ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ ও উপসামরিক কমান্ডার মারওয়ান ঈসা।

চলতি বছরের গত জুলাইয়ে ইরানের তেহরানে হামলায় নিহত হয়েছেন হানিয়া। দেইফকে জুলাইয়ে বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এর আগে মার্চে আরেক ইজরায়েলি হামলায় নিহত হয়েছিলেন মারওয়ান।

অন্যদিকে টানা এক বছর হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪০ হাজার জন নিহত এবং ৮৫ হাজার জন আহত হয়েছে যাঁদের বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি