এই মুহূর্তে

‘অবিলম্বে সৌদি আরব ছাড়ুন’, মার্কিন দূতাবাসের কর্মীদের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ থেকে সরে আসতে বা হেরে যেতে নারাজ ইরান। যার কারণে সংঘাত আরও চরমে পৌঁছেছে। এই আবহেই এবার ইরানের হামলার আশঙ্কার  সৌদি আরবে থাকা মার্কিন দূতাবাসের কর্মীদের শীঘ্র সে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। 

রিয়াদের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সোমবার ইয়েমেন ও ইরান থেকে সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। তারপরেই নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগের। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটিই প্রথম সৌদি আরবে কর্মীদের দেশে ফেরার জন্য ওয়াশিংটনের জারি করা নির্দেশনা। এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তখন কোনো বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়নি। কিন্তু এবার সেটাই করা হল। অনেকেই বলছেন সৌদিতে আমেরিকার আধিকারিকদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান সেই কারণে আগাম এই সতর্কতা।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে, তেলের দাম ছাড়াল ব্যারেল প্রতি ১০০ ডলার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই ইজরায়েল ও আমেরিকার হামলার পর প্রয়াত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনেইকে দেশের নতুন ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে মনোনীত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইজরায়েল আগেই সতর্ক করে দিয়েছিল যে খামেনেইর যেকোনো উত্তরসূরি সম্ভাব্য লক্ষ্যবস্তু হবেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, যদি তার অনুমোদন ছাড়া ইরানের শীর্ষ নেতা বাছা হয় তাহলে তেহরানে নতুন নেতার স্থায়িত্ব ক্ষণস্থায়ী হবে। সব মিলিয়ে উত্তাপ কমার বদলে আরও বেড়ে চলেছে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে ভয়াবহ আকার নিল যুদ্ধ, সৌদি-কাতার-আমিরশাহি-বাহরাইনে মুহুর্মুহু হামলা

‘নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই…’, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ নিয়ে বিরাট মন্তব্য ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে, তেলের দাম ছাড়াল ব্যারেল প্রতি ১০০ ডলার

‘খামেইনিকে হত্যার মূল্য চোকাতে হবে’, খুনি ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

কালো মেঘে ছেয়েছে আকাশ, ইরানে চলছে ‘কালো বিষ বৃষ্টি’

দক্ষিণ লেবাননের এক গ্রামে ভয়াবহ হামলা ইজরায়েলের, মৃত শিশু সহ প্রায় ১৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ