বাইডেনের ইমপিচমেন্ট তদন্তের পক্ষে ভোটদান রিপাবলিকানদের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রিপাবলিকানরা  ইমপিচমেন্ট তদন্তের প্রস্তাব আনা হলো মার্কিন হাউস অফ রিপ্রেসেনটেটিভে। বাইডেন তার ছেলের ব্যবসায় অবৈধ এবং বিতর্কিতভাবে যুক্ত। এই অভিযোগে এনেই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরু হয়েছে। বুধবার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২২১টি। বিপক্ষে ২১২টি। আর তা দেখে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে রিপাবলিকানদের দখলে থাকা হাউস অফ রিপ্রেসেনটেটিভে সমস্ত রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তবে ডেমোক্র্যাটেরা সকলেই বিরোধিতা করেছেন। এই ইমপিচমেন্ট তদন্তের মূল বিষয় হল বাইডেনের ছেলে আন্তর্জাতিক লেনদেনের সঙ্গে যুক্ত। শুধু তাই নয় রিপাবলিকানরা দাবি করেন এই লেনদেনের সঙ্গে যুক্ত বাইডেন। তবে এখনও পর্যন্ত রিপাবলিকানদের হাতে এই নিয়ে কোন তথ্য পাননি।

মার্কিন হাউস অফ রিপ্রেসেনটেটিভে ভোটাভুটি নিয়ে নিন্দা জানিয়েছেন  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ এ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে দাঁড়িয়েছেন জো বাইডেন অন্যদিকে    রিপাবলিকানের হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এই নির্বাচনের আগেই বাইডেনকে চাপে ফেলতে তৈরি রিপাবলিকান দলের সদস্যরা।

প্রসঙ্গত , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের নাম হান্টার। তার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। বিতর্কিত সেই ব্যবসায় বাইডেনও যুক্ত বলে অভিযোগ উঠেছে।  তবে রিপাবলিকানরা এখনও প্রেসিডেন্টের দুর্নীতির প্রমাণ দিতে পারেনি । কিন্তু নির্বাচনের আগে সেই দুর্নীতিকেই হাতিয়ার করলো রিপাবলিকানরা।  উল্লেখ্য, মার্কিন হাউস অফ রিপ্রেসেনটেটিভ থেকে ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসন, ১৯৯৮ সালে বিল ক্লিনটন এবং ২০১৯ ও ২০২১ সালে ট্রাম্পকে ইমপিচমেন্ট করা হলেও সিনেট কাউকেই পদ থেকে অপসারণ করেনি।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য