ট্রাম্পের জয়ে বিশ্ববাজারে বেড়েছে ডলার ও বিটকয়েনের দর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের সমর্থকদের উল্লাসে মেতে উঠেছে আমেরিকা।প্রায় ১৩২ বছর পর ট্রাম্পই প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যিনি পরাজিত হওয়ার পর আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন। তিনিই হবেন দুবারের প্রেসিডেন্ট। যা দেশটির ইতিহাসে বিরল। এরইমধ্যে আমেরিকার শেয়ারবাজারে আমূল পরিবর্তন এসেছে। মার্কিন ডলার ও বিটকয়েনের মূল্যও বেড়েছে।

বুধবার(৬ নভেম্বর)আট বছরের মধ্যে এক দিনে মার্কিন ডলারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। বিটকয়েনের দামও সর্বোচ্চ উচ্চতায় উঠেছে। অন্যদিকে স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম কমেছে। বুধবার(৬ নভেম্বর)প্রতি আউন্স সোনার দাম দেড় শতাংশ কমে ২৭০৩.৯৩ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহেই এই দাম রেকর্ড করেছিল, দাম ‍উঠেছিল ২৭৯০.১৫ ডলারে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১.১৭ ডলার কমে ৭০.৮২ ডলারে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীরা মনে করছেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কর হ্রাস ও আমদানি শুল্ক বৃদ্ধি করলে মূল্যস্ফীতি বাড়তে পারে।এতে নীতি সুদহার হ্রাসের গতি কমতে পারে।নীতি সুদহার বাড়তি থাকলে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক সঞ্চয় পরিকল্প ও বিনিয়োগ থেকে বেশি মুনাফা পাবেন।

কি পরিবর্তন এসছে শেয়ারবাজারে : আমেরিকার বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে, বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে। পাউন্ড, ইয়েনসহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ।বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ, গত ৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে ১ দশমিক ৮৯ শতাংশ, গত জুন মাসের পর যা সর্বনিম্ন।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের