ট্রাম্পকে অভিনন্দন জানাতে অস্বীকার পুতিনের, কী কারণে এমন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: কমলা হ্যারিসের স্বপ্ন ভেঙে  আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ানরা অভিনন্দন জানিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। কার্যত শুভেচ্ছার বন্যায় ভাসছেন রিপাবলিকান প্রার্থী। কিন্তু বন্ধু তথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে এখনও কোনও শুভেচ্ছা পাননি ট্রাম্প। কেন হবু মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানানো হয়নি, সে বিষয়ে অবশ্য এক ব্যাখ্যাও দেওয়া হয়েছে ক্রেমলিনের (রুশ প্রেসিডেন্টের কার্যালয়) তরফে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে এখনও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়নি। তাছাড়া নয়া মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া সম্পর্কে কী মনোভাব নেন, তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে। যদি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই রাশিয়ার স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেন, তাহলে শুভেচ্ছা জানানোর কোনও প্রশ্নই নেই। এমনিতেই আমেরিকাকে আমরা মিত্র দেশ হিসাবে মনে করি না।’ ক্রেমলিন মুখপাত্রের এমন মন্তব্যে কূটনৈতিক মহল খানিকটা বিস্মিত।

কেননা, আন্তর্জাতিক মহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হবু মার্কিন প্রেসিডেন্টের সখ্যতা সর্বজনবিদিত। এমনকি মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তিন মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকেও যৌথ বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়েছিল, ‘রাশিয়া, ইরান-সহ বেশ কয়েকটি প্রতিপক্ষ দেশ মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। মার্কিন ভোটারদের মধ্যে বিভাজন ও বিভ্রান্তি তৈরি করার ষড়যন্ত্র চালাচ্ছে।’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ