ইরানে সংসদ নির্বাচনে ভোট দানের হার কম, কীসের ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধি : সুষ্ঠুভাবে সম্পন্ন হল ইরানে সংসদ নির্বাচন। ভোট দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনি। ২৯০ আসন বিশিষ্ট ইরানের সংসদ নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৫ হাজার ২০০ জন প্রার্থী। সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হল বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন।

এদিন সকাল আটটা থেকে ইরানে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এদিন সারা দেশ জুড়ে ৫৯ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। শুধুমাত্র রাজধানী তেহরানেই পাঁচ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। তেহরানের আশেপাশের এলাকায় ৬৮০০টি কেন্দ্রেও ভোট গ্রহণ হয়। এদিন সকালে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি। এর আগে গত বৃহস্পতিবার দেশবাসীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান খামেনি। এই প্রসঙ্গে তিনি জানান, দেশে সঠিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে নির্বাচন হচ্ছে অন্যতম স্তম্ভ। দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সকলকে ভোট দিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জানা গিয়েছে, খামেনির আবেদন সত্বেও খুব বেশি মানুষ ভোট দেওয়ার জন্য বেরিয়ে আসেনি। ভোট দানের হার এবারেও কম। এর ফলে বিশেষজ্ঞ মহলের ধারনা, এবারের নির্বাচনের ফলাফল বর্তমান সরকারের বিপক্ষে নাও যেতে পারে। 

এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে যখন শেষবার ইরানে নির্বাচন হয়েছিল, সেখানে ৪২ শতাংশ মানুষ ভোট দিতে বেরিয়ে এসেছিলেন। এবার ২০২১ সালে যখন ইরানে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছিল তখন ৪৮ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন। এবারে ১৫ হাজার ২০০ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন। ১৯৭৯ সালের পর এত বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেনি। প্রার্থীদের মধ্যে এবারে মহিলা প্রার্থীদের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। এবারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ১ হাজার ৭১৩ জন মহিলা প্রার্থী রয়েছেন। গত বার এই মহিলা প্রার্থীদের সংখ্যা ছিল ৮১৯ জন। সংসদ নির্বাচনের পাশাপাশি ৮৮ আসন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদেও এদিন নির্বাচন হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে