‘জিতবই’, রুশ-ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে হুঙ্কার জেলেনস্কির

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় বছরে পা রাখল রুশ-ইউক্রেন যুদ্ধ। আর মারণ সংঘর্ষের দুই বছর পূর্তি উপলক্ষে ফের যুদ্ধ জয়ের হুঙ্কার ছুড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। শনিবার রাজধানী কিয়েভে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের জীবনের ৭৩০ দিন ধরে আমরা যুদ্ধ করছি। আমরা এ যুদ্ধে জিতব। সেদিন হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন।’ জেলেনস্কি যখন এই হুঙ্কার ছেড়েছেন তখন তার পাশে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু ও  ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়ন।

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত দুই বছর ধরে দুই দেশের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। যুদ্ধে দুই দেশেরই কয়েক হাজার সেনা প্রাণ হারিয়েছেন। পাশাপাশি অসংখ্য নিরীহ মানুষেরও মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছেন কয়েক লক্ষ ইউক্রেনবাসী। স্বপ্নের মতো সুন্দর দেশটি কার্যত এক ভগ্নস্তুপে পরিণত হয়েছে। তবে তাতেও মানসিকভাবে দমছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি।

এদিন রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, ‘দুই বছর আগে গেস্টোমেল বিমানবন্দরে আগ্নেয়াস্ত হাতে অবতরণ করেছিল বিদেশি শত্রুরা। আজ সেই বিমানবন্দরে আমরা আমাদের দেশের বন্ধুদের (পড়ুন রাশিয়া বিরোধী পশ্চিমা দেশের রাষ্ট্রপ্রধানদের) স্বাগত জানাচ্ছি। যে কোন স্বাভাবিক মানুষ চাইবে যুদ্ধের শেষ হোক। কিন্তু আমরা কেউই ইউক্রেনকে শেষ হতে দেব না। যুদ্ধ শেষ হবে আমাদের শর্তে। শান্তির সঙ্গে।’

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজহস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?