‘ওয়েলকাম ব্যাক’, হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বার বার যাকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক আখ্যা দিয়েছিলেন সেই ডোনাল্ড ট্রাম্পকেই হোয়াইট হাউসে স্বাগত জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শত্রুতা ভুলে রাজনৈতিক শত্রুর সঙ্গে হাসিমুখেই করমর্দন করলেন। চার বছর বাদে হোয়াইট হাউসের ওভাল হাউসে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় সামলানোর গুরুদায়িত্ব পাওয়া ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়ে বললেন, ‘ওয়েলকাম ব্যাক’। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন। হোয়াইট হাউসের তরফে বিদায়ী ও হবু প্রেসিডেন্টের সাক্ষাতের যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, মাথা নিচু করে ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বাইডেন। আর বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের দিকে বিস্মিত চোখে তাকিয়ে ট্রাম্প। দুজনের সোফার সামনে রয়েছে একটি নীল রংঙের পাইল। আর তার উপরে রয়েছে একগুচ্ছে গোলাপ ফুল।

গত সোমবারই হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছিলেন, বুধবার সকাল এগারোটা নাগাদ বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব নির্ধারিত সময় মেনেই হোয়াইট হাউসে পৌঁছন রিপাবলিকান নেতা। আর তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, সদ্য সমাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী তথা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ১৩২ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হচ্ছেন রিপাবলিকান পার্টির নেতা। মার্কিন রীতি অনুযায়ী, বরাবরই বিদায়ী এবং হবু প্রেসিডেন্ট সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কিন্তু ২০২০ সালে সেই রীতি ভেঙেছিলেন ডোনাল্ড ট্রাম্প।  হেরে যাওয়ার পরে হবু প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কোনও সৌজন্য সাক্ষা‍ৎ করেননি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে বাগড়া দিয়েছিলেন। ক্যাপিটাল হিলে ভাঙচুর চালিয়েছিলেন ট্রাম্প সমর্থকরা।

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরে এবারেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী তথা বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আশ্বাস দিয়েছিলেন, শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে।

 

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর