‘বায়রন’ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত গাজার বিস্তীর্ণ এলাকা, নিহত তিন শিশুসহ ১৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরার উপর খাঁড়ার ঘা! ইজরায়েলি বাহিনীর আগ্রাসনে এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ঘরছাড়া হয়েছেন বহু ফিলিস্তিনি। এবার গাজা উপত্যকার বাসিন্দাদের জীবন আরও বিপর্যস্ত করে তুলেছে প্রাকৃতিক দুর্যোগ। ‘বায়রন’ ঝড়ে বিপর্যস্ত গাজার বিস্তীর্ণ এলাকা। গত ২৪ ঘণ্টায় এই ঝড়ের তান্ডবে গাজায় ঘরবাড়ি, তাঁবু ধসে পড়ে শিশুসহ প্রায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সম্প্রতি গাজা শহরের কারামা এবং শেখ রাদওয়ান এলাকায় ১৩টি বাড়ি ধসে পড়েছে। ঝড়ের তাণ্ডবে উপত্যকাজুড়ে ১৩টি বাড়ি ধসে পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তারা উপত্যকার বিভিন্ন এলাকায় সাহায্যের কাজে এগিয়ে গিয়েছে। আল-শিফা হাসপাতালের সূত্র জানিয়েছে, পশ্চিম গাজা শহরের সমুদ্রের ধারে শরণার্থী শিবিরে বৃষ্টি এবং তীব্র ঠান্ডার কারণে ৯ বছর বয়সী হাদিল হামদান এবং তাইম আল-খাজার মৃত্যু হয়েছে। উত্তর গাজার বেইত লাহিয়ার বে’র আল-না’জা এলাকায় একটি বাড়ি ধসে পড়ার পর জরুরি পরিষেবা প্রদানকারী দল পাঁচজনের মৃত্যু এবং একাধিক আহত হওয়ার খবরও জানিয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটি, আতঙ্কে মৃত্যু তৃণমূলের BLA-এর

বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে গাজা শহরের পশ্চিমের তাঁবুতে একটি বড় দেয়াল ধসে দুইজন বাস্তুচ্যুত ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাহাফ আবু জাজার নামে এক তরুণীর মৃত্যুর হয়েছে।  আধিকারিকরা জানিয়েছেন, ঝড় শুরু হওয়ার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪,৩০০ টিরও বেশি জরুরি ভিত্তিতে আবেদন পেয়েছে। সূত্রের খবর, ঝড় ও বৃষ্টির তাণ্ডবে উত্তর গাজার সমস্ত বাস্তুচ্যুত শিবির সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত এবং ক্রমবর্ধমান জলের চাপে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে।জানানো হয়েছে, তাঁবুগুলি ডুবে গিয়েছে এবং জিনিসপত্র ভেসে গিয়েছে। বন্যার পরে জোরা আল-সাফতাওয়ের নাদি আল-নুজলা শিবিরটিও সম্পূর্ণরূপে খালি করা হয়েছে।  গাজার জাবালিয়া, বেইত লাহিয়া এবং আশেপাশের এলাকায় বাড়িঘর এবং আশ্রয়কেন্দ্রগুলি ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।

এই মারাত্মক ঝড়টি এমন এক সময়ে আঘত হেনেছে, যখন বাস্তুচ্যুত পরিবারগুলি ভয়াবহ জীবনযাত্রার সম্মুখীন। সীমান্তে ইজরায়েলি অবরোধের কারণে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি প্রায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ার মুখে। বৃহস্পতিবার, হামাস বলেছে, “অপরাধী ইহুদিবাদী দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিশ্রুতি পালনে বিলম্ব এবং অস্বীকার করেছে, বিশেষ করে মানবিক প্রোটোকল এবং মৌলিক আশ্রয় সামগ্রীর বাধার ক্ষেত্রে।” হামাস আরও বলেছে, “শীত আশ্রয় কেন্দ্র এবং জীর্ণ তাঁবুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ আরও বাড়ছে।”

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে