এই মুহূর্তে

ইজরায়েলের উপর প্রথম ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের সঙ্গে যুদ্ধে যোগ হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক: এক মাস হতে চলল ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। যত সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুদ্ধ থামার বদলে বাড়ছে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবার ইরানের সঙ্গে প্রথমবার যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুথিরা। জানানো হয়েছে ইজরায়েলের উপর হুথিদের আক্রমণের কথা। এই আক্রণের মাধ্যমে ইরানের বন্ধু হিসেবে এবার যুদ্ধে যোগ দিল ইয়েমেন। 

ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেন থেকে ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে। এই হুমকি মোকাবিলায় এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে বলে জানিয়েছে। 

আরও পড়ুন: ভেনিজুয়েলা-ইরানের পর এবার এই দেশ দখল করতে চলেছেন ট্রাম্প

হামলার বিষয়টি নিশ্চিত করে হুথি জানিয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার পাল্টা জবাব হিসেবে তারা ‘ইসরায়েলের সংবেদনশীল সামরিক  কেন্দ্র লক্ষ্য করে’ একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  এই ঘটনা যে উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালবে তা আর বলার অপেক্ষা রাখে না।  ইরান প্রতি মুহূর্তে জবাব দিচ্ছে শত্রুদের। অন্যদিকে  শনিবার ভোররাতে দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের ওপর রকেট হামলায়  একধিক ইজরায়েলি সেনার  আহত হওয়ার খবর মিলেছে। দক্ষিণ লেবাননে দুটি হামলায় নিজেদের ৯ সেনা আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

AI-এর পরামর্শ নিয়ে মা’কে নৃশংসভাবে হত্যা ছেলের, পদ্ধতি জানলে শিউরে উঠবেন

পেট্রল রপ্তানি বন্ধ করতে চলেছে রাশিয়া, কেন এমন সিদ্ধান্ত পুতিনের?

ভেনিজুয়েলা-ইরানের পর এবার এই দেশ দখল করতে চলেছেন ট্রাম্প

বলেন্দ্র ক্ষমতায় আসতেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি

খামখেয়ালি ট্রাম্পের নতুন কীর্তি: এবার ডলারেও তাঁর স্বাক্ষর

দেশপ্রেম, ইরানের হয়ে যুদ্ধে নামছে ১২ বছরের খুদেরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ