আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নজির গড়ল অভিষেকের ‘সেবাশ্রয়’, ৫৫ দিনে পরিষেবা ৮ লক্ষের বেশি মানুষকে

নিজস্ব প্রতিনিধি : ক্রমশ এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির। গড়ল নতুন রেকর্ড। মাত্র ৫৫ দিনেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আট লক্ষের বেশি মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিল অভিষেকের স্বাস্থ্য শিবির। ইতিমধ্যেই ১২ জন রোগীকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে স্পেশালাইজড ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন অভিষেক বন্দোপাধ্যায়।

এটাই প্রথমবার নয়, এর আগেও অভিষেকের উদ্যোগে ‘সেবাশ্রয়’ শিবির থেকে রেফার হওয়া এক রোগীর চিকিৎসা অ্যাপোলোতে হয়েছে। সেই রোগীও সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে দেখতেও গিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নতুন যে ১২ জনের পরীক্ষা হয়েছে অ্যাপেলো হাসপাতালে, তাঁদের পরবর্তী চিকিৎসাও এই বেসরকারি হাসপাতালে হবে। এই ১২ জনের মধ্যে একজন রোগীর লিভারের জটিল সমস্যা রয়েছে। তাঁকে অ্যাপোলোর লিভার ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ পরীক্ষা করেছেন। স্নায়ুরোগে ভুগছেন এমন চারজনকে অ্যাপোলোর নিউরোলজিস্ট,নিউরোসার্জেন, স্পাইন সার্জেন পরীক্ষা করেছেন। ডায়মন্ড হারবারের সাংসদ আশ্বাস দিয়েছেন রোগী ও তাদের পরিবারকে। অভিষেকের এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন রোগীরা।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)বজবজে ‘সেবাশ্রয়’ শিবির পঞ্চম দিনে পড়েছে। এই দিন ৪২টি ক্যাম্প থেকে মোট ৬৬টি ক্রিটিক্যাল কেসকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।বজবজের বিভিন্ন ক্যাম্পে ১৩ হাজার ৭৫৮ জন মানুষ এসেছেন। অ্যাপোলোয় যে ১২ জনের চিকিৎসা শুরু হয়েছে, তাঁদের ওই হাসপাতালে নিয়ে গিয়েছেন ‘সেবাশ্রয়’ শিবিরের প্রতিনিধিরা।

এই নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘মাত্র ৫৫ দিনে ৮ লক্ষ ১২ হাজার ৮৩৯ জন মানুষ আমাদের সেবাশ্রয় শিবিরে এসেছেন। আমরা খুব খুশি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পেরে।’

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ