‘কোনও বাধাতেই পিছু হটবে না তৃণমূল কংগ্রেস’, বার্তা অভিষেকের

কোনও বাধাতেই পিছু হটবে না তৃণমূল কংগ্রেস। সোম ও মঙ্গলবার দিল্লিতে আন্দোলন হবেই - ফেসবুক লাইভে কড়া বার্তা অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই জানিয়ে দিয়েছিলেন ফেসবুকে লাইভ(Facebook Live) বক্তব্য রাখবেন। রাখলেনও। সেই বক্তব্যে সাফ বুঝিয়ে দিলেন বাংলাকে(Bengal) প্রতি পদে পদে কেন বঞ্চিত করছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। জানিয়ে দিলেন কেন তৃণমূলের(TMC) দিল্লি অভিযান। সঙ্গে এটাও জানিয়ে দিলেন বাংলার মানুষ বিজেপির স্বৈরতান্ত্রিক মনোভাবকে কোনওভাবেই মেনে নেবে না। তাঁরা ঠিক সময়ে যোগ্য জবাব দেবেন। নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

এদিন ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২ অক্টোবর একটি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য একাধিকবার দিল্লি পুলিশের কাছে আবেদন করেছিলাম। সর্বত্র আমাদের অনুমতি দিতে অস্বীকার করেছে। কিন্তু, কোনও বাধাই কাজ করবে না। বাংলার মানুষের আন্দোলন এবং লড়াই করার অধিকার দিল্লির সরকার ছিনিয়ে নিতে চাইছে। জল দেব না, ঘর দেব না, প্রতিবাদ করার অধিকার দেব না। এটা বাংলার মানুষও মেনে নেবে না। কেন্দ্রের কাছে বাংলার ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। ১১ মাস পরেও আবাসে বঞ্চিত বাংলা। ১০০ দিনের কাজের প্রকল্পে ৮ হাজার ২০০ কোটি টাকা গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় দল আবাস প্রকল্পে অনুসন্ধান করে গিয়েছে। ৫০টি টিম পাঠিয়েও দুর্নীতি প্রমাণ করতে পারেনি। কোনও বাধাতেই পিছু হটবে না তৃণমূল কংগ্রেস। সোম ও মঙ্গলবার দিল্লিতে আন্দোলন হবেই। বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ সোচ্চার হবেই। স্বৈরাচারী সরকারের পতন হবেই।’

একই সঙ্গে অভিষেক এদিন জানিয়েছেন, বাংলায় একুশের ভোটে হেরে প্রতিহিংসার পথ নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। একুশের পরে সব ভোটে হেরেছে বিজেপি। সেই হারের জ্বালা মেটাতে আর বাংলার মানুষকে শিক্ষা দিতে ১০০ দিনের কাজের প্রকল্প থেকে আবাস যোজনার টাকা আটকে রেখেছে বিজেপির সরকার। সেই সঙ্গে জানিয়েছেন, ২ এবং ৩ অক্টোবর দুই দিন ধরেই দিল্লিতে রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২ অক্টোবর দলের সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত সদস্যরা রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান করতে চলেছেন। অন্যদিকে, ৩ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ জানাবেন বাংলা থেকে যাওয়া ১০০ দিনের কর্মীরাও। এই যাবতীয় বিক্ষোভ কর্মসূচি লাইভ সম্প্রচারিত করা হবে। ২ তারিখ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতিরা গান্ধীমূর্তিতে মাল্যদানের ব্যবস্থা করবেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে মোমবাতি জ্বালানো বা মোমবাতি মিছিল করা হবে। কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে এদিন তিনি জানিয়েছেনন, ‘ED- CBI-কে দিয়ে চিঠি পাঠিয়ে তৃণমূলের মনোবল ভাঙা যাবে না। লড়াই আরও জোরাল হবে।’

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা