আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোখের অপারেশনের পরে চলতি সপ্তাহ থেকেই ফের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু অভিষেকের

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি চোখের চিকিৎসা(Eye Treatment) করিয়ে বাড়ি ফিরেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। বাড়ির কালীপুজোয় তিনি ছিলেন কালো চশমা পরে। এবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চলেছেন তৃণমূলের সেনাপতি। আগামী শনিবার নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনি(Bijaya Sammilani) করবেন অভিষেক। ৯ নভেম্বর বিকেলে ডায়মন্ডহারবার লোকসভা আসনের অন্তর্গত আমতলায়(Aamtala) বিজয়া সম্মিলনির আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে দলের নেতা, কর্মী, সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন অভিষেক। কিছুদিন আগে চোখে অস্ত্রোপচার হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে যেতে হয়েছিল। এখন চিকিৎসকদের পরামর্শেই রয়েছেন তিনি।

আরও পড়ুন, আগামিকাল থেকে আবাসের সুপার চেকিং শুরু, থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা

এই অবস্থায় গত বৃহস্পতিবার কালীঘাটে বাড়ির কালীপুজোতেও উপস্থিত ছিলেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শে অভিষেককে কালো চশমা পরে পুজোর হোম-যজ্ঞের অনুষ্ঠানে বসতে হয়েছিল। আগের থেকে এখন একটু ভালো আছেন তিনি। তাই বিজয়া সম্মিলনির অনুষ্ঠানেও যোগ দিতে চলেছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড। নিজের সংসদীয় এলাকাকে উন্নয়নের মানচিত্রে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। তাই চোখে অস্ত্রোপচারের পর অভিষেকের প্রথম কর্মসূচি হতে চলেছে ডায়মন্ডহারবারেই। বিজয়া সম্মিলনির অনুষ্ঠানে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আবহে বিশেষ কোনও বার্তা অভিষেক দেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পরবর্তী সময়ে আর কী কী কর্মসূচি অভিষেক নিতে চলেছেন, সেদিকেও রাজনৈতিক মহলের কৌতূহল থাকছে। দলে যোগদান, সাংগঠনিক রদবদল কবে হবে, সে-সম্পর্কে অভিষেকের কর্মকাণ্ডের দিকে রাজনীতির কারবারিদের নজর রয়েছে তীক্ষ্ণ।

আরও পড়ুন, খাবার হোক কী পণ্য, ডেলিভারির সময় বাঁধার বিরুদ্ধে রাজ্য, ৮টি সংস্থাকে ধরানো হল চিঠি

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অভিষেক ফের নবজোয়ার কর্মসূচীতে বার হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এবারও টানা বেশ কয়েকদিন ঘরবাড়ি ছেড়ে বাংলার জেলায় জেলায় সফর করবেন, সভা করবেন, তাঁবুতে রাত কাটাবেন অভিষেক। সম্ভবত এবারও উত্তরবঙ্গ থেকে দক্ষিণমুখী হয়ে তাঁর যাত্রাপথ। তবে আগেরবারের থেকে রুটে কিছু পরিবর্তন থাকছে। নবজোয়ারের প্রথম পর্যায়ে বিপুল সাড়া পেয়েছিলেন অভিষেক। মূলত সেই অভিযানে দলের বহু জেলায় সাংগঠনিক ড‌্যামেজ কন্ট্রোল হয়েছিল। পরবর্তী নির্বাচনে তার ইতিবাচক প্রভাবও ছিল। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের সব কর্মসূচি, কেন্দ্রীয় সরকারের বৈষম্য এবং এরাজ্যে বিরোধীদের চক্রান্তমূলক কুৎসা, মূলত এই তিনটি বিষয়কে সামনে রেখে অভিষেকের পরবর্তী অভিযান হতে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ