৩ রাজ্যে হারের পরে কংগ্রেসকে ভুল শোধরানোর বার্তা অভিষেকের

কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতার বিমানবন্দর থেকেই কংগ্রেসকে নিজেদের ভুল শুধরে নেওয়ার বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান হল। দেশের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের(INC) হার নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি, মানে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ২৪ ঘন্টা আগেই সামনে এসেছে দেশের ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই ৪টি রাজ্য হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানা। সেই ৪টি রাজ্যের মধ্যে একমাত্র তেলেঙ্গানাতেই জয়ের মুখ দেখেছে কংগ্রেস। বাকি ৩ রাজ্যেই তাঁরা হেরেছে বিজেপির(BJP) কাছে। নিজেদের হাতে থাকা ছত্তিশগড় ও রাজস্থান, কোনওটাই ধরে রাখতে পারেনি দেশে বিজেপি বিরোধিতায় তৈরি হওয়া জোট INDIA’র বড় শরিক কংগ্রেস। সেই হেতু প্রতীক্ষা ছিল, কৌতুহল ছিল, কংগ্রেসকে কী বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। সেই বার্তা অভিষেক দিলেন কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতার বিমানবন্দরে।

কী বললেন অভিষেক? এদিন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ জানিয়েছেন, ‘যাঁরা জয়ী, তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে। প্রথম দিন থেকে বলছি, যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া হোক। সেটা করলেই হয়ত এই বিপর্যয় হতো না। কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে সংশোধন করে নিত, তাহলে এমনটা হতো না। আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ২০১৯এ ভালো ফল হয়নি। কোথাও কী ভুলত্রুটি ছিল, তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি, জিতেওছি। ভবিষ্যৎ আমি বা আমরা ঠিক করব না। মানুষই ঠিক করবে। তিন রাজ্যের জয় চব্বিশে হ্যাটট্রিকের কিনা সেটাও মানুষই বলবে। এর আগে যখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস জিতেছিল, তখন বিজেপি বলেছিল, এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না। তো তাদের যুক্তি অনুযায়ী এখন আমরাও বলব, তিন রাজ্যে জয়ের প্রভাব চব্বিশের নির্বাচনে পড়বে কি না, তা মানুষই বলবে। সময় কম, সকলে হাতে হাত মিলিয়ে আগামী নির্বাচনে লড়তে হবে।’

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার