Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোমে ফের জেলা সফরে মমতা, মুর্শিদাবাদের পাশাপাশি যাচ্ছেন উত্তরবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আরও ১৬ মাস বাকি। তবু এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নতুন বছরের শুরুতেই ফের বেরিয়ে পড়ছেন জেলা সফর। এবার তিন জেলায় একাধিক সরকারি উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক করে প্রশাসনের অন্দরে ঝাঁকি দিতে চাইছেন তিনি।

সফরের প্রথম দিন অর্থা‍ৎ আজ সোমবার (২০ জানুয়ারি) কলকাতা থেকে সোজা মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী। দুপুরে লালবাগের হাজার দুয়ারির পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। মঞ্চ থেকেই সাধারণ মানুষের জন্য একগুচ্ছ পরিষেবার সূচনা করবেন। বেশ কয়েকশো কোটি টাকার নতুন প্রকল্পও ঘোষণা করতে চলেছেন। ওই কর্মসূচি সেরে মুর্শিদাবাদ থেকে সোজা চলে যাবেন মালদহে। বেলা দু’টো নাগাদ হেলিকপ্টারে চেপে মালদহে নামার পরে হেলিপ্যাড থেকে চলে যাবেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি৷ সেখানে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে উঠবেন। এক ফাঁকে মুখ্যমন্ত্রী যেতে পারেন দুষ্কৃতীদের হাতে খুন হওয়া তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে। গত ২ জানুয়ারি নিজের খাসতালুক মহানন্দাপল্লিতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হন দুলাল সরকার। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন অধরা খুনের কারণ। ইতিমধ্যেই বাবলা-খুনের তদন্তে ‘সিট’ গঠন করেছে পুলিশ। খুন হওয়া দুলাল সরকার তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা বারোটার সময়ে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন মমতা। ওই মঞ্চ থেকে বেশ কিছু মানুষের হাতে সরকারি সহায়ক প্রকল্পের সুবিধে তুলে দেবেন ৷

মালদহের কর্মসূচি সেরে হেলিকপ্টারে চেপ্বেই সোজা আলিপুরদুয়ার চলে যাবেন মুখ্যমন্ত্রী। বুধবার (২২ জানুয়ারি) আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। পরের দিন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান ময়দানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা, বেপাত্তা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু

ইমপা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী