জঙ্গলমহলে পর্যটনের প্রসারে হোম-স্টে’র সংখ্যা বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহল-সহ রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়নে এবার জোর কদমে ঝাঁপাতে চলেছে রাজ্য সরকার। সোমবার (১৮ নভেম্বর) নবান্ন সভাঘরে আদিবাসী ও উপজাতি উন্নয়ন পর্ষদের বৈঠকে জঙ্গলমহলে পর্যটনের প্রসারে হোম স্টে’র সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঝাড়গ্রাম ও কালিম্পংয়ে আদিবাসী ভবন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ ও হোম গার্ডে যাতে আদিবাসী যুবক-যুবতীদের নিয়োগ করা যায়, সে বিষয়টি দেখার জন্যও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর আদিবাসী উন্নয়নে মুখ্যমন্ত্রীর পরিকল্পনার কথা জেনে খুশি আদিবাসী সমাজের প্রতিনিধিরা।

সূত্রের খবর এদিন আদিবাসী ও উপজাতি উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদিবাসীদের জন্য কেন্দ্র একটাও টাকা দেয় না। আর্থিক কষ্ট থাকা সত্বেও আমরা আদিবাসী উন্নয়নের জন্য চেষ্টা চালাচ্ছি। বরাদ্দ বাড়িয়েছি। যা প্রতিশ্রুতি দিয়েছি, তা করে দেব।’  আদিবাসীর জনজাতিগোষ্ঠীর উন্নয়ন-সহ তাদের জন্য তৈরি-করা বিভিন্ন প্রকল্প সম্পর্কেও খোঁজখবর করেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের জন্য আরও নতুন কোনও প্রকল্প চালু করা যায় কিনা, তা নিয়েও ভাবনাচিন্তা করার পরামর্শ দেন পর্ষদের সদস্যদের। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই দার্জিলিং-সহ ‌উত্তরবঙ্গের পর্যটনের প্রসার ঘটাতে হোম স্টে’র উপরে জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আদলে জঙ্গলমহল-সহ আদিবাসী অধ্যুষিত এলাকায় হোম স্টে বাড়ানোরও উপরেও জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে রাজ্যের চার মন্ত্রী তথা আদিবাসী নেতা বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সন্ধ্যারানি টুডু ও বুলুচিক বড়াইককে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ শোনার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা, তাও জানতে বলেন। জঙ্গলমহল-সহ আদিবাসী অধ্যুষিত বনাঞ্চল থেকে হাতি বেরিয়ে আসার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, ‘ওড়িশা থেকে রাস্তা কেটে দেওয়া হচ্ছে, বাংলায় হাতি ঢুকছে। কেন্দ্র যেটা বলবে আমরা সেটা করে দেব।’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর