হানা দিচ্ছে প্রবল ঝড়, রাজ্যের কোন্ জেলায় নামবে বৃষ্টি জানাল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে বাংলা। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৪ জেলায় নেমেছে বৃষ্টি। সঙ্গী ছিল দমকা হাওয়া। যার জেরে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। কলকাতা সহ ৫ জেলায় দেখা দিয়েছে কালবৈশাখী। বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় শক্তিশালী একটি নিম্নচাপ অবস্থান করছিল। সেটি একটু অগ্রসর হয়ে উত্তর-পশ্চিমে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ক্রমেই শক্তি হারাবে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই সবকিছু জেরেই রাজ্যে নামবে বৃষ্টি।

বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবারও ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। এদিন সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে সন্ধ্যে বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে। শনিবার ও রবিবারেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সঙ্গী বজ্রপাত। শুক্রবারও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী