বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর! ৪ শতাংশ বাড়ল ডিএ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই আবহে আজ অর্থ্যাৎ বুধবার মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করলেন  স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।  আর বাজেটের শুরুতেই ডিএ  নিয়ে মিলল সুখবর ।  বুধবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন চন্দ্রিমা ।  আর তাতেই রাজ্যের সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে হবে ১৮ শতাংশ। 

 ১ এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। স্বভাবতই খুশি রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ।  ডিএ বাড়ায় উপকৃত হবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপকরাও।  বলা বাহুল্য, বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সেখানে থেকে ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই সুবিধা হবে। 

উল্লেখ্য ,  ২০২৪-২০২৫ অর্থবর্ষের জন্য ৪% ডিএ ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয় ২০২৪ সালে জানুয়ারি মাসে থেকেও ৪% হারে ডিএ দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। একথায় বলা যায়, ২০২৪ সালে মোট ৮% ডিএ বাড়ানো হয়েছিল।  কিন্তু এরপর আর  ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন। ফলে বলা যায়, এক বছর পর ডিএ বাড়ায়  খুশি সরকারি কর্মীরা। 

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌