আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্দারমণিতে অবৈধ হোটেল ভাঙা নিয়ে সময়সীমা বাড়াল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধিঃ মন্দারমণিতে অবৈধ হোটেল বা লজ ভাঙার নির্দেশিকার ওপর স্থগিতাদেশের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট । মঙ্গলবার আদালতের  বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। আগামী ১৭ জানুয়ারি ফের কলকাতা হাইকোর্টে হবে এই মামলার পরবর্তী শুনানি ।

মন্দারমণিতে সমুদ্রের কাছে তৈরি হওয়া ১৪০ টি অবৈধ হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনিপুরের জেলা প্রশাসন। এরপরেই গত ২২ নভেম্বর জেলাশাসকের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিংহ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ভাঙা হবে না মন্দারমণিতে অবৈধ কোন হোটেল।‘ মঙ্গলবার আদালতে অমৃতা সিনহা উপস্থিত না থাকায় হল না এই মামলার শুনানি। সেইসঙ্গে বাড়ল মন্দারমণিতে হোটেল ভাঙার সময়সীমা।

উল্লেখ্য, বিগত বছরগুলিতে দিঘা এবং মন্দারমণিতে বেড়েছে পর্যটক। তাইজন্য সৈকত ঘেঁষে মাথা তুলেছে একের পর এক বড় হোটেল। আর এই সময় অভিযোগ ওঠে বেআইনিভাবে মন্দারমণিতে গত কয়েক বছরে বেশ কিছু হোটেল, রিসর্ট, দোকান তৈরি হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয় জাতীয় পরিবেশ আদালত । এরপরেই মন্দারমণিতে ১৪০ টি হোটেল ভেঙে দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন । এর পরেই জেলা প্রশাসনের নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন। এরপর থেকেই আদালতে চলছে এই মামলার শুনানি ।  

Published by:

Share Link:

More Releted News:

গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

শহরে ভোটের আগে পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ