প্রথম ও দ্বিতীয় দফার ভোটের স্পর্শকাতর কেন্দ্রের তালিকা প্রকাশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা ভোটের প্রথম ও দ্বিতীয় দফার ৬টি কেন্দ্রে স্পর্শকাতর বুথের তালিকা দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফ থেকে মোট ১৮৬২টি বুথের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ১৯ ও ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনে প্রথম ও দ্বিতীয় দফার ভোট। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোচবিহারের ২০৪৩টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ১৯৬টি কেন্দ্র স্পর্শকাতর। পাশাপাশি আলিপুরদুয়ারের ১৮৬৭টি কেন্দ্রের মধ্যে ১৫৯টি ও জলপাইগুড়ির ১৯০৪টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ৩৯১টি স্পর্শকাতর কেন্দ্র রয়েছে। পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় দার্জিলিংয়ের যে ১৯৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে, তাতে ৪০০টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে রায়গঞ্জের ১৭৩০টির মধ্যে ৪০৮টি কেন্দ্র ও বালুরঘাটে ১৫৬৯টির মধ্যে ৩০৮টি স্পর্শকাতর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে নির্বাচনের সময় রাজ্যের কোনও জায়গায় হিংসা বরদাস্ত করা হবে না। হিংসা বন্ধে সবরকমের ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তখনই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় স্পর্শকাতর বুথ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়। গত লোকসভা ও বিধানসভা ভোটে কোন কোন বুথে গণ্ডগোল হয়েছিল, কোন কোন কেন্দ্রে মামলা রুজু করা হয়েছিল, সেই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়। সেই তথ্যের ওপর ভিত্তি করেই প্রথম ও দ্বিতীয় দফায় রাজ্যের ৬টি কেন্দ্রে স্পর্শকাতর বুথের তালিকা প্রকাশিত হল।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ