আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে। তবে উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে এই কথা জানানো হয়েছে।

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকলেও ভ্যাপসা গরম সারাদিন বজায় থাকবে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে। তিন দিনের পর থেকে এই তাপমাত্রা ৪ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। তবে এরমধ্যে ৮টি জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এই ৮টি জেলা হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর ও দুই বর্ধমান। আবহাওয়া দফতর সূত্রে খবর, সাধারণত স্বাভাবিকের থেকে তাপমাত্রা সাড়ে ৪ ডিগ্রি বাড়লেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে যদি তাপমাত্রা ৬ ডিগ্রি বেড়ে যায়, তাহলে অতি তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের ৮ জেলায় আগামী কয়েকদিন সেইরকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সেইদিন এই তিন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মালদহ ও দুই দিনাজপুর বাদ দিলে বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ