Loading live market data...
Loading active stocks...
Connecting...

কারা, কখন আসবে? কসবা ল’কলেজ খোলার আগেই ‘শর্ত’ দিয়ে নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠার পরে বন্ধ করে দেওয়া হয়েছিল কসবা ল কলেজ। অবশেষে শনিবার খুলে দেওয়া হল কলেজ। তবে এখন থেকে কলেজে বেশ কিছু শর্ত মেনে চলা হবে। অর্থাৎ কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। নোটিশে দিয়ে সেই নিয়মের কথা জানানো হয়েছে। পড়ুয়াদের পঠন পাঠনের কথা চিন্তা করেই শর্তসাপেক্ষে খোলা হচ্ছে কলেজ।

নোটিশে বলা হয়েছে, আগামী সোমবার (৭ জুলাই) কলেজ খোলা হবে সকাল ৮টায়। খোলা থাকবে দুপুর ২টো পর্যন্ত। প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ করা হবে কলেজে। সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই ফর্ম ফিলআপ করা যাবে। চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রজেক্ট পেপার জমা করতে পারবে। সেই সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রজেক্ট জমা করা যাবে। সপ্তাহের কোন দিন কোন সেমেস্টারের পড়ুয়ারা কলেজে যাবেন সেই বিষয়ে নোটিশে বলে দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, মঙ্গলবার কলেজে যাবেন চতুর্থ সেমিস্টারের পড়ুয়া। বুধবার ষষ্ঠ সেমিস্টার এবং বৃহস্পতিবার অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা যাবেন কলেজে। সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই কেলেজে প্রবেশ করতে পারবেন পড়ুয়ারা। পরিচয়পত্র ছাড়া কাউকেই কলেজে ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি কলেজে আসার কারণও নিরাপত্তারক্ষীকে জানাতে হবে। সন্তোষজনক কারণ ছাড়া কলেজে ঢোকায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। একইসঙ্গে সাউথ ক্যালকাটা ল’ কলেজ পুনরায় খোলার আবেদন জানানো হয়েছিল। পড়াশোনার জন্য কলেজ খোলার নির্দেশ দিয়েছে আদালত। তবে জানা কলেজ খোলা হলেও ঘটনাস্থল ও ইউনিয়ন রুম বন্ধ করা রয়েছে। সেখানে যেতে পারবেন না কেউ।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী