জম্মু ও কাশ্মীরে ওমরদের উপর আক্রমণকে লজ্জাজনক আখ্যা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবারের সকালে উত্তপ্ত হয়ে উঠেছিল শ্রীনগর। শহিদদের সমাধিতে শ্রদ্ধা জানানো নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। শেষ পর্যন্ত অবশ্য শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। জানিয়েছেন বহু চেষ্টা করেও কেন্দ্র বাধা দিতে পারেনি তাঁকে।

১৯৩১ সালের ১৩ জুলাই মহারাজা হরি সিং ডোগরার বাহিনীর হাতে নিহত হন কাশ্মীরি বিক্ষোভকারীরা। তাঁদের  প্রতি শ্রদ্ধা জানাতে আবদুল্লাহ গিয়েছিলেন স্মৃতিসৌধে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতাদের শহিদদের সমাধিস্থল বা ‘মাজার-ই-শুহাদা’ পরিদর্শন করতে বাধা দেয় বলে পুলিশ, এমনটাই অভিযোগ ছিল। আরও অভিযোগ, রবিবার ওমর সহ কাশ্মীরের অন্যান্য নেতাদের বন্দি করে রেখেছিল কেন্দ্র। সোমবার সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাঁদের। এই গোটা বিষয়টি X হ্যান্ডেলে শেয়ার করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এবার এই নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।

ওমর আবদুল্লা বলেছিলেন, “ওদের নির্লজ্জতা দেখুন। আজও ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিলেন। আমরা নওহাটা চকে গাড়ি দাঁড় করিয়েছিলাম। ওরা আমাদের সামনে একটি বাঙ্কার রেখে আমাদের মারধর করার চেষ্টা করেছিলেন। এই পোশাক পরা পুলিশ সদস্যরা মাঝে মাঝে আইন ভুলে যান। আমি ওদের জিজ্ঞাসা করতে চাই, আজ কোন আইনের অধীনে ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিলেন? নিষেধাজ্ঞাগুলি গতকালের জন্য ছিল। ওরা বলেন যে এটি একটি স্বাধীন দেশ, কিন্তু কখনও কখনও মনে করেন আমরা ওদের দাস। আমরা কারও দাস নই। আমরা যদি দাস হই, তবে আমরা জনগণের দাস।

ন্যাশনাল কনফারেন্স নেতা উপত্যকার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বলেন, “ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিলেন, আমাদের পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা এসে ফাতিহা পাঠ করেছি। ১৩ জুলাইয়ের হত্যাকাণ্ড আমাদের জালিয়ানওয়ালাবাগ। যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তারা ব্রিটিশদের বিরুদ্ধেই করেছিলেন। কাশ্মীর ব্রিটিশ আধিপত্যের অধীনে শাসিত হচ্ছিল। কতই না দুঃখের বিষয় যে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সকল রূপে লড়াই করা প্রকৃত বীরদের আজ কেবল মুসলিম হওয়ার কারণে খলনায়ক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আজ আমাদের তাদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা হতে পারে। আমরা তাঁদের আত্মত্যাগ ভুলব না।”

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে লেখেন, ‘‘শহিদদের সমাধিতে যাওয়ায় ভুল কোথায়? এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, এক জন নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এক জন নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়, মর্মান্তিক, লজ্জাজনক।’’ এই প্রসঙ্গে উল্লেখ্য, গত সপ্তাহেই নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ওমর। তাঁরা দুজনেই বঙ্গবাসীকে কাশ্মীর ভ্রমণের জন্য উৎসাহিত করেছিলেন।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন