চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেতাজি ইন্ডোরে শুরু বৈঠক, ভিড়ে ঠাসা সভায় উপস্থিত মমতা

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষা কর্মীদের সভা শুরু হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ভিড়ে ঠাসা স্টেডিয়ামে সভার শুরুতেই চাকরিহারাদের তরফে বক্তব্য রাখা শুরু হয়েছে। মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু-সহ একাধিক বিশিষ্ট জন। চাকরিহারাদের তরফে সুপ্রিম কোর্টের রায় নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বলা হয়, ‘আমরা নিয়ম মেনে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছিলাম। তা সত্বেও কীভাবে অযোগ্য হয়ে গেলাম?’

মুখ্যমন্ত্রীর সভায় হাজির থাকতে নেতাজি ইন্ডোরে ঢোকা নিয়ে এদিন সকালেই নিজেদের মধ্যে গোলমালে জড়িয়ে পড়ে চাকরিহারারা। ‘আমরা যোগ্য’ লেখা পাস যাঁদের কাছে নেই তাঁদের ঢুকতে বাধা দেয় পুলিশ। পাল্টা চাকরিহারাদের একাংশ প্রশ্ন তোলেন, কারা ওই পাস ইস্যু করল। ভিতরে ঢুকতে দেওয়ার দাবিতে তারাও বিক্ষোভ শুরু করে দেন। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভরতদের সঙ্গে কথা বলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি বোঝানোর চেষ্টা করেন। যদিও তাঁর কথায় কর্ণপাত করেনি বিক্ষোভকারীরা। ভিড়ের ধাক্কায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পদপিষ্টের মতো ঘটনার উপক্রম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিশাল বাহিনী নিয়ে হাজির হন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

বেশ খানিকক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। বেলা বারোটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে এগারোটার খানিক বাদেই নেতাজি ইন্ডোরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই অবশ্য পৌঁছে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেলা বারোটার আগেই শুরু হয় সভা। ভিড়ে ঠাসা স্টেডিয়ামে প্রথমেই চাকরিহারাদের তরফে বক্তব্য রাখা হয়।

Published by:

Share Link:

More Releted News:

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ