চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে’, ইউনূসকে বার্তা মমতার

Courtesy - Twitter and Google

নিজস্ব প্রতিনিধি: দেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা(Sheikh Hasina)। তারপর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের(Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস(Muhammad Yunus)। তাঁর নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে শুক্র সকালে অভিনন্দনবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাৎপর্যপূর্ণ ভাবে গতকালই খালেদা জিয়ার দল বিএনপি ভারতকে কার্যত হুমকি দিয়েছে হাসিনার দল আওয়ামি লীগকে ভারত যেন মদত না দেয় এই মর্মে। জানিয়েছে, ‘আমরা ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আস্থাশীল। কিন্তু ভারত সরকারকেও সেই চেতনা এবং ভাবাবেগ বুঝতে হবে। সেই মতো আচরণ করতে হবে। আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তা হলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে।’ বিএনপি’র সেই হুমকিকে ভারত সরকার পাত্তা দেয়নি। পাত্তা দিচ্ছেন না মমতাও। পরিবর্তে ইউনূসের পাশে থাকারই বার্তা দিলেন মমতা।  

আরও পড়ুন রাজ্য বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, হাজির অভিষেক-শুভেন্দু

এদিন সকালে ট্যুইট করে মমতা লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক – এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।’

আরও পড়ুন মমতার প্রস্তাবে সায় দিল না আলিমুদ্দিন, গান স্যালুট ছাড়াই শেষ বিদায় বুদ্ধের

বৃহস্পতিবার রাত পৌনে ৯টা নাগাদ ঢাকার বঙ্গভবনে শপথ নেন ইউনূস। তিনি এবং আরও ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। অন্তর্বর্তী সরকারে মোট ১৬ জন উপদেষ্টা থাকছেন। ৩ জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় তাঁদের শপথ পরে হবে বলে জানানো হয়েছে। এই ১৬জন উপদেষ্টা হলেন সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধানরঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকি আজম। তবে এদের মধ্যে সুপ্রদীপ, বিধানরঞ্জন এবং ফারুকি ঢাকায় না থাকায় বৃহস্পতিবার শপথ নিতে পারেননি। তাঁরা পরে শপথ নেবেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে প্রকাশিত হবে ফল

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ