দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিসেম্বর থেকেই আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডার, জানিয়ে দিলেন শশী পাঁজা

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে চলছে বিধানসভায় শীতকালীন অধিবেশন। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়ে দিলেন, আগামী ডিসেম্বর মাস থেকে আরও পাঁচ লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভান্ডার। শুধু তাই নয় এদিন মন্ত্রী আরও জানিয়ে দেন, চলতি বছর জুন মাস পর্যন্ত  রাজ্যে কত জন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন।

শশী পাঁজা জানিয়েছেন, ‘ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রাজ‍্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা পেয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা। আর তারজন্য রাজ্য সরকারের  খরচ হয়েছে ১৩,৫২৩.৮৮ হাজার কোটি টাকা। আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন প্রায় ৬০ বছরের মধ্যে থাকা পাঁচ লক্ষ মহিলারা।‘ শুধু তাই নয় রাজ্যে যেসকল মহিলাদের বয়স ৬০ বছরের বেশি তারা পাবেন বার্ধক্য ভাতা। এখন পর্যন্ত রাজ্যের বিধবা ভাতা  পান মোট ৪৩ হাজার ৯০০ মানুষ। এখান থেকেই স্পষ্ট যে, বর্তমান সময়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ রাজ্য সরকাররে প্রকল্পের আয়তাধীন রয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। মূলত,  ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্পের সুবিধা। চলতি বছর লোকসভা নির্বাচনের সময় এই  প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে রাজ্য সরকার। আর তাতেই উপকৃত হয়েছেন রাজ্যের হাজার হাজার মহিলা।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ