‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতেই ২ অগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। প্রথম দিনেই বড় সাফল্য মিলেছে এই পরিষেবায়। প্রথম দিনের কাজের দিকে নজর দিয়েই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। মঙ্গলবার সকালে জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করেছেন তিনি। সেখানেই জেলাশাসকদের একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

এদিন জেলাশসকদের সঙ্গে বৈঠক করে তিনি বলেছেন, এই পরিষেবার প্রচার বাড়াতে হবে। মানুষের কাছে আরও বেশি করে এই পরিষেবার কাজ পৌঁছে দিতে জনসংযোগ করতে হবে। মানুষ যেন জানতে পারেন, তাঁদের এলাকায় কোথায় কোথায় ক্যাম্প বসছে। কবে ক্যাম্প বসবে মানুষের কাছে পৌঁছে গেলে মানুষ আরও বেশি করে আসবে। পাশাপাশি দায়িত্বে থাকা আধিকারিকদের শিবির চলাকালীন থাকতে হবে ক্যাম্পেই। এলাকার মানুষ যাতে খুব সহজে সেই শিবিরে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিবির এমন জায়গাতে করতে হবে, যেখানে যাতায়াত ব্যবস্থার সুবিধা রয়েছে।

প্রথম দিন ৬৩২টি শিবিরে শুরু হয়েছিল কাজ। সেখানে প্রায় দুই লক্ষ মানুষ এসেছিলেন সমস্যা নিয়ে। আধিকারিকদের সঙ্গে কথা বলে নিজেদের পাড়ার বা এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সমস্যা সমাধানের জন্য প্রকল্প নির্দিষ্ট করা হয়েছে।সূত্রের খবর, প্রথম দিন শিবিরে যে সমস্ত সমস্যা নিয়ে কথা হয়েছে তার মধ্যে অধিকাংশই রাস্তা মেরামতের আবেদন এসেছে। সম্প্রতি দেখা গিয়েছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষায় তার অবস্থা আরো সঙ্গীন হয়ে গিয়েছে। তাই রাস্তা মেরামত নিয়ে বেশি আবেদন জমা পড়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে। পাশাপাশি রাস্তার আলো শৌচাগার স্কুল বাড়ি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামতি নিয়েও একাধিক প্রস্তাব জমা পড়েছে।

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প