চার্জশিট দিল না সিবিআই, আরজিকর কাণ্ড জামিন পেল সন্দীপ- অভিজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই । কিন্তু গ্রেফতারের  ৯০ দিনের মাথায় চার্জশিট দিতে পারল না সিবিআই। তাই জামিনের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। 

গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। এই ঘটনার জন্য গত ১৪ সেপ্টেম্বর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন ধরেই আদালতে চলছিল এই মামলার শুনানি। আর আজ সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু চার্জশিট জমা না দেওয়ার জন্য সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। তবে তাঁর বিরুদ্ধে আর্থিক  কারচুপির মামলা চলায় এখনই জেলমুক্তি হবে না সন্দীপ ঘোষের। 

উল্লেখ্য, গত সোমবার আদালতে মামলায় সিবিআই তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। আজ আদালতে সিবিআই আইনজীবী জানান, চার্জশিট জমা দিতে পারছেন না, এখনও তদন্ত চলছে। এবার তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। কেন ৩ মাসের মাথায় সিবিআই জমা দিল না চার্জশিট? এর নেপথ্যে আসল কারন কি? এই নিয়েই একাধিক  মহলে উঠছে নানা প্রশ্ন। 

 

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ