আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আধার প্রতারণা চক্রের দুই কিংপিন পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধিঃ আধার কার্ডের মাধ্যমে জালিয়াতির অভিযোগ এখন হামেশাই উঠে এসেছে। ফের আধার জালিয়াতির শিকার বাগুইআটির বাসিন্দা। তুষারকান্তি মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমেই এই চক্রের অন্যতম দুই কিংপিনকে গ্রেফতার করল পুলিশ।  

জানা গিয়েছে, ধৃত মোক্তার আলম(২৩) মূলত এই চক্রের কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার। আর্থিক লেনদেনের মধ্য দিয়ে এই প্রতারণা চালাত। অপর ধৃত রওসান আলি(২২) মূলত ভুয়ো আঙুলের ছাপ তৈরি করে প্রতারণা চালাত। এই ভুয়ো আঙুলের ছাপ ব্যবহার করে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নিত। ধৃতেরা ইসলামপুর এবং ইসলামপুর লাগোয়া বিহারের আরারিয়া অঞ্চলে বসে এই যোগসাজশ চালাত। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হয়েছে এই ২ জন।

মূলত এইপিএস (Aadhaar Enabled Payment System) পদ্ধতি ব্যাবহার করে ওই  ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট  থেকে ২৮ হাজার ৯০০ টাকা তুলে নেওয়া হয়। আধার প্রতারণা কাণ্ডে উত্তর দিনাজপুরের পাশাপশি এবার ভিন রাজ্যের যোগ পাওয়া গেল। বায়োমেট্রিক ক্লোন করে একের পর এক গ্রাহকের অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। m-Aadhaar অ্যাপ থেকে বায়োমেট্রিক লক করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ