মমতার নির্দেশে মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অশান্ত মুর্শিদাবাদে যাচ্ছেন তিনি। বহরমপুরে গিয়ে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি সংবেদনশীল এলাকায় দায়িত্বপ্রাপ্ত খাকি উর্দিধারীদের সঙ্গেও বৈঠক করবেন। অশান্তির মূলহোতাদের জালে তোলাই প্রধান কাজ হবে রাজ্য পুলিশের প্রধান। অশান্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করার চেষ্টাও করবেন।

গত কয়েকদিন ধরেই ওয়াকফ বিরোধী আন্দোলনে উত্তপ্ত মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রঘুনাথগঞ্জ, সুতি, সমসেরগঞ্জ। বিক্ষোভের নামে বেনজির তাণ্ডব চালাচ্ছে দাঙ্গাবাজরা। ট্রেন লক্ষ্য করে পাথরছোড়া, রেললাইন অবরোধের পাশাপাশি, বিভিন্ন বাড়ি-ঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে চলছে পাথরবৃষ্টি, বোমাবাজি। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্টে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সাধারণ যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরেই সাংবাদিক বৈঠক ডেকে দাঙ্গাকারীদের কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দাঙ্গাবাজদের কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই যেখানে যতটুকু প্রয়োজন পুলিশ পদক্ষেপ করেছে। কিন্তু পুলিশের সংযমকে দুর্বলতা হিসাবে দেখবেন না। প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ করবে পুলিশ।’ রাজ্য পুলিশের প্রধানের পাশে বসেই অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম অভিযোগ করেন, ‘গুজব তৈরির কারখানা চালানো হচ্ছে। গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে।’ অশান্তি পাকানোর অভিযোগে এখনও পর্যন্ত পুলিশ ১১৮ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা)।

শেষ মুহুর্তের গোলে জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোয় নেইমারহীন ব্রাজিল

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

ঘি এবার ঠোঁটের সুরক্ষায়! জানেন ফাটা ঠোঁট সারাতে জনপ্রিয় হচ্ছে ‘ঘি লিপ বাম’

চুল পড়া বাড়ছে? নারকেলের দুধ দিয়ে ঘরেই বানিয়ে নিন ৫টি সহজ হেয়ার কেয়ার প্যাক

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের