‘আসি, ভাল থেকো’, আদালতে অর্পিতাকে দেখে বললেন পার্থ

সাক্ষাৎ হওয়া মাত্রই কিছুক্ষণ বাতালাপ সারেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। এরপর চলে যাওয়ায় সময় অর্পিতার উদ্দেশ্যে পার্থ চট্টোপাধ্যায় বলে যান, 'আসি, তুমি ভাল থেকো।'

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালত চত্বরে মুখোমুখি দেখা পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। অর্পিতাকে দেখামাত্রই পার্থ চট্টোপাধ্যায় হলে উঠলেন, ‘আসি, তুমি ভাল থেকো’। গত মঙ্গলবার থেকে কলকাতার বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ। তাই সাক্ষ্যগ্রহণের জন্যে আজ আদালতে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি হাজির হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ও। সাক্ষাৎ হওয়া মাত্রই কিছুক্ষণ বাতালাপ সারেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। এরপর চলে যাওয়ায় সময় অর্পিতার উদ্দেশ্যে পার্থ চট্টোপাধ্যায় বলে যান, ‘আসি, তুমি ভাল থেকো।’

তবে এদিন অর্পিতার সঙ্গে কথা বলার আগে মামলার অগ্রগতির বিষয়ে আরও কিছুজনের সঙ্গে কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। একই বিষয়ে অর্পিতার সঙ্গেও কথা বলেন তিনি। এদিন পার্থ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর সাক্ষ্য নেওয়া হয়েছে। শর্তসাপেক্ষে ইডির এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন বলে জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু তার আগে চার্জ গঠন করে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ডের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেইমতো নিম্ন আদালতে চার্জ গঠন হওয়া মাত্রই গত মঙ্গলবার থেকে বয়ান সংগ্রহ শুরু হয়েছে। এই মামলা সংক্রান্ত তিন গুরুত্বপূর্ণ সাক্ষীর নাম আদালতে জমে দিয়েছিলেন ইডি। মঙ্গলবার প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছিল, বাকি ছিল আরও দুই গুরুত্বপূর্ণ সাক্ষী। তাঁরা আজ সাক্ষ্য দিলেন।

তবে বিচার চলাকালীন এখনও পর্যন্ত তিন সাক্ষীর নাম প্রকাশ্যে আনা হয়নি। এই মামলায় অভিযুক্তের তালিকায় ৫৪ টি নাম রয়েছে। এর মধ্যে চার্জশিটে ২৮ জন ব্যক্তি এবং ২৫ টি সংস্থাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের পাশাপাশি আরও কয়েকজন সশরীরে আদালতে হাজিরা দিয়েছেন এবং বাকিরা ভার্চুয়ালি হাজির হয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালে ২২ জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন তাঁরা। তবে গ্রেফতারির ৮৫৭ দিন পর অর্পিতা ছাড়া পেলেও পার্থ এখনও জেলবন্দি।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী