দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কেন্দ্র কিছু লুকোতে সংসদে SIR নিয়ে আলোচনা চাইছে না’, মন্তব্য অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র কিছু লুকোতে সংসদে বিশেষ নিবিড় সংশোধনী(এসআইআর) নিয়ে আলোচনা চাইছে না। বিরোধীরা চায় সংসদ চলুক। বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ অগাস্ট নির্বাচন কমিশনে যাবে বিরোধীরা।শুক্রবার দিল্লি থেকে সন্ধ্যায় কলকাতায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। বাঙালি ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি আরো বলেন,বিহারে ৬৫ লক্ষের বেশি নাম বাদ। এস আই আর নিয়ে তোপ অভিষেকের। গরিবের নাম সবার আগে বাদ যাবে। বেছে বেছে বাঙ্গালীদের কে অন্যান্য রাজ্যে অত্যাচার করা পরে সংসদে আলোচনা চেয়েছি আমরা স্পিকারের(Speaker) কাছে অনুরোধ জানিয়েছি।

আমরা চাই সংসদ চলুক, আলোচনা হোক। বৃহস্পতিবার কর্নাটকের উদাহরণ সংসদে তুলে ধরেছে কংগ্রেস। অভিষেক বলেন যে সালের ভোটার লিস্টের গরমিল আছে বলে অভিযোগ তুলেছে তাহলে সেই সময় যে সংসদের নির্বাচন হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছেন সেই প্রধানমন্ত্রী’ স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই তো অবৈধ। ২০১৬ এর পর থেকে এ রাজ্যের সব নির্বাচনে বিজেপি হেরেছে। প্রতিদিন ডেলি প্যাসেন্জেরি করেও জিততে পারেনি। এস আই আর আমরা বাংলায় করতে দেবো না। চুপি চুপি ভোটে কারচুপি করতে দেব না।

আদালত তো বলেছিল ১ অগাস্ট থেকে ১০০ দিনের কাজের টাকা এবং কাজ শুরু করার কথা। আজ ৮ অগাস্ট কি হলো দেখুন। আগামী ২৩ আগস্ট আমরা কেন্দ্রে মন্ত্রণালয়ে সময় চেয়েছি যদি সময় দেয় তাহলে তৃণমূলের প্রতি দল সেখানে যাবে এবং বাংলা টাকা কেন আটকে রয়েছে তা জানতে চাইবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন ইন্ডিয়া বৈঠক ফলপ্রসূচি হয়েছে। যে কাজ করতে দুবছর লাগে, সে কাজ দু মাসে কি করে হবে? প্রশ্ন অভিষেকের। ১১ অগাস্ট নির্বাচন কমিশনে যাবে বিরোধীরা। কিভাবে ভোট চুরি হচ্ছে তা রাহুল গান্ধী(Rahul Gandhi) প্রমাণ সহ বলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ