ক্যান্সার প্রতিরোধে ৩০ মিনিট শরীর চর্চা, বিপদ থাকবে দূরে

Share:

নিজস্ব প্রতিনিধি : শরীরকে সক্রিয় রাখতে চাইলে শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশি ও হাড়কে সক্রিয় করতে, রক্ত সঞ্চালন বাড়াতে শরীরচর্চা প্রয়োজন। বিভিন্ন ধরনের রোগকে ঠেকাতে চাইলে শরীরচর্চাই প্রধান ওষুধ। ক্যান্সারকে আটকাতে চাইলে শরীরচর্চার মতো ভাল ওষুধ আর হয় না। মাত্র ৩০ মিনিট ব্যায়াম করলে কমে যেতে পারে ক্যান্সারের ঝুঁকি। বর্তমান যুগে ক্যান্সার সংক্রমণ অত্যাধিক হারে বেড়ে গিয়েছে।

এক গবেষণায় জানা গিয়েছে, কর্কটরোগকে আটকাতে গেলে ৩০ মিনিট শরীরচর্চা করা অত্যন্ত দরকার। প্রতিদিন একটি মাত্র ব্যায়াম ক্যান্সার কোষের বৃদ্ধি কমিয়ে দেয়। জানা গিয়েছে, শরীরচর্চার সময় পেশি থেকে এক ধরনের প্রোটিন বের হয়। ক্যান্সারকে প্রতিরোধ করতে সেই প্রোটিন অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে। এই প্রোটিনের কারণে ক্যান্সার কোষের বৃদ্ধি ২০ থেকে ৩০ শতাংশ কমে যায়। দুই ধরনের ব্যায়ামের কথা উল্লেখ করা হয়। তার মধ্যে একটি রেজিস্ট্যান্স ট্রেনিং অন্যটি হাই ইন্টেনসিটি ইন্টারভেল ট্রেনিং। রেজিস্ট্যান্স ট্রেনিং এর মধ্যে রয়েছে ডাম্বেল, ভারোত্তলন, স্কোয়ার, পুশআপ ইত্যাদি করা।

অন্যটির মধ্যে রয়েছে অল্প সময়ের জন্য ব্যায়াম। গবেষণায় দেখা গিয়েছে, শরীরচর্চার আগে ও পরে ক্যান্সার প্রতিরোধ প্রোটিনের পরিমাণ শরীরে বেড়ে যায়। স্তনক্যান্সার থেকে শুরু করে কোলন ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে শরীরচর্চা অত্যন্ত উপকারী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সপ্তাহে পাঁচদিন কুড়ি থেকে ত্রিশ মিনিট ব্যায়াম করা উচিত। একটানা ব্যায়াম না করলে সময় ভাগ করে বা হেঁটে বা হালকা ব্যায়াম করে শরীরচর্চা চালিয়ে যাওয়া যায়। ক্যান্সার থেকে দূরে থাকতে চাইলে স্বাস্থ্যকর খাবার ধূমপান ও নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ