এই মুহূর্তে

ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন এই সমস্ত কাজে

নিজস্ব প্রতিনিধি: বাঙালি বাড়িতে মাছ-মাংস না হলেও ডিম মাস্ট। শুধু কি বাড়িতে বাইরে দোকানেও সকাল থেকেই বিক্রি হয় ডিম , সিদ্ধ, অমলেট, পোচ সহ নানা জিনিস। ডিমের মধ্যে থাকে হাই প্রোটিন। ডিম ব্যবহার করে খোসা ফেলে দেন বেশিরভাগ মানুষ। তবে জানেন কি ডিমের খোসা নানা কাজে ব্যবহার করা যায়? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখনই।

১. ডিমের খোসা অনেকেই ফেলে না দিয়ে গাছে মাটিতে রেখে দেন সার হিসেবে । এই তথ্য কমবেশি সকলেই জানেন। ডিমের খোসা গুঁড়ো করে তা গাছের মাটিতে ছড়িয়ে দিলে গাছে পোকামাকড় হবে না। টমেটো কিংবা লঙ্কা গাছের গোড়ায় এই গুঁড়ো দিলে ফলন ভাল হয়। তবে ডিমের খোসা আরও নানা কাজে ব্যবহার করা যায়।

২. অনেক সময় রান্না করার সময় কড়াই পুড়ে যায়। সেই পোড়া কড়াই ঝকঝকে করতে প্রথমে ডিমের পরিষ্কার খোসাগুলি গুঁড়ো করে নিন। এবার পোড়া পাত্রের মধ্যে নুন এবং জলের সঙ্গে খোসার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই পোড়া দাগ সহজেই উঠে যাবে।

৩. ডিমের খোসা ঘরের এক কোণে রাখলে টিকটিকির উপদ্রব কমে

৪. রূপচর্চায়ও উপকারী ডিমের খোসা। গুঁড়ো দিয়ে স্ক্রাব তৈরি করে মাখুন। ডিমের খোসা গুঁড়োর সঙ্গে তাতে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন এবং মুখে লাগিয়ে রাখুন বেশকিছুক্ষণ। শুকিয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে হালকা হাতে ঘষে তুলে নিলে দেখবেন ত্বক কোমল হবে।

৫) বাতের ব্যাথায় উপশম দেয় এই ডিমের খোসা। ডিমের খোসা গুঁড়ো করে তা অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে মিশিয়ে দু’দিন রেখে দিন। সেই মিশ্রণটি ব্যথার জায়গায় মালিশ করলেই মিলবে উপশম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লছমন ঝুলা বন্ধ? তাতেও থামবে না ভ্রমণ,ঋষিকেশের আশেপাশে ঘুরে নিন এই ৫ নিরিবিলি স্বর্গ

কুম্ভকর্ণ নয়, টানা ৮ ঘন্টা ঘুমালে কি কি উপকার হয় জানেন?

কয়েক সপ্তাহে দূর হবে ‘ফ্যাটি লিভারের’ সমস্যা, পান করুন এই চার পানীয়

২৬ জানুয়ারিতে রান্নাঘরেই তেরঙার জাদু, ঘরেই বানান ৭ রঙিন দেশাত্মবোধক পদ

চশমা দীর্ঘদিন ঝকঝকে ও ব্যবহারযোগ্য রাখতে খেয়াল রাখুন এই বিষয়গুলি

বয়স্ক বাবা-মাকে নিয়ে পাহাড়ে যাবেন? সঙ্গে রাখতে ভুলবেন না প্রয়োজনীয় এই জিনিসগুলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ