শীতকালে খুশকির সমস্যা থেকে মুক্তির কিছু ঘরোয়া পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ শীতকাল (Winter) মানেই শুষ্ক ত্বকের (Dry skin) সমস্যা। শুধু মুখই নয় শুষ্ক হয়ে যায় আমাদের মাথার ত্বকও। ফলে মাথায় খুশকির (Dandroff) সমস্যা দেখা দেয়। তবে শুধু শীতকাল নয়। অনেকে সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন। শীতকালে এই সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজেই কাটিয়ে উঠতে পারেন এই খুশকির সমস্যা।

১। সপ্তাহে দুদিন করে রাতে শোয়ার সময় নারকেল তেল ভালো করে গরম করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। তারপরে পরের দিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এই পদ্ধতিতে চুলে তেল লাগালে আপনার চুল হবে সুন্দর, ঘন, কালো এবং খুশকিবিহীন।

২। এছাড়া সপ্তাহে দুদিন নারকেল তেলের সঙ্গে লেবুর রস ভালো করে মিশিয়ে যদি চুলের গোড়ায় লাগিয়ে নিয়ে পারেন। এক্ষেত্রে চুলে তেল লাগানোর পর চিরুনি দিয়ে খুব ভালো করে চুল আঁচড়ে বেঁধে শুয়ে পড়ুন। পরের দিন সকালে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আপনার চুল হবে একেবারে খুশকিবিহীন।

৩। খুশকির সমস্যা দূর করার আরও একটি উপকারী প্যাক হল টক দই ও নারকেল তেলের মিশ্রন। সপ্তাহে দুদিন টক দইয়ের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মিশ্রণটি খুব ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে। প্যাকটি চুলে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে ঠান্ডা জলে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু দিন এই প্যাক ব্যবহার করলে অতিরিক্ত খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।

তবে এই প্যাক গুলির কোনও একটি উপাদানে যদি কারও অ্যালার্জি থাকে তাহুলে তা ব্যাবহার না করাই ভালো। পাশপাশি এই প্যাকগুলি ব্যাবহার করে যদি কোনোরকম অ্যালার্জির সমস্যা হয় তাহলে অবশই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর