প্রথম দেখায় কী বলবেন বুঝে উঠতে পারছেন না? কথা শুরু করার ৫টি ম্যাজিক টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয় মানুষের সঙ্গে প্রথম দেখা! ভাবলেই অনেকের বুকের মধ্যে হালকা ধুকপুকানি শুরু হয়ে যায়। কী কথা বলবেন, কীভাবে শুরু করবেন, কোথায় হাসবেন এসব ভাবতে ভাবতেই অনেক সময় অস্বস্তি তৈরি হয়। অথচ একটু প্রস্তুতি থাকলে প্রথম সাক্ষাৎকারই হয়ে উঠতে পারে সুন্দর সম্পর্কের শুরু। তাই প্রথম দেখায় কীভাবে কথোপকথন সহজ, স্বাভাবিক এবং প্রাণবন্ত রাখা যায়- তা জানা থাকলে অস্বস্তি অনেকটাই কমে যায়। 

প্রথমবার পছন্দের মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে একটু নার্ভাস লাগা খুবই স্বাভাবিক। কারণ সেই মানুষটি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠতে পারেন এই চিন্তাই অনেক সময় মানসিক চাপ তৈরি করে। তখন মাথায় ঘুরতে থাকে নানা প্রশ্ন, কী বলবেন, কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, বা কথোপকথন কীভাবে এগিয়ে নিয়ে যাবেন।

আরও পড়ুন: ChatGPT ব্যবহার করেন? জানেন কি সামান্য ভুলে ফাঁস হতে পারে আপনার তথ্য-ছবি?

তবে অনেক সময় দেখা যায়, কথোপকথনের মাঝেই হঠাৎ করে কথা থেমে যায়। তখন অস্বস্তিকর নীরবতা তৈরি হয়। তাই আগে থেকে কয়েকটি আলাপের বিষয় বা প্রশ্ন ভেবে রাখলে সেই পরিস্থিতি সহজেই সামাল দেওয়া যায়।

প্রথম দেখাকে যেন ‘ইন্টারভিউ’ বানাবেন না
প্রথম সাক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটাকে যেন কোনও পরীক্ষার বা চাকরির সাক্ষাৎকারের মতো মনে না হয়। বরং এটিকে সম্পর্কের সম্ভাব্য শুরুর মুহূর্ত হিসেবে ভাবাই ভালো। প্রথম দেখায় প্রশ্নোত্তরের চাপ তৈরি না করে স্বাভাবিক কথোপকথনের পরিবেশ তৈরি করা উচিত। অনেক সময় আমরা এমনভাবে নিজেকে উপস্থাপন করতে চাই যাতে সামনের মানুষটি আমাদের পছন্দ করে। কিন্তু ভুলে গেলে চলবে না সম্পর্ক দুই দিক থেকেই তৈরি হয়। আপনি যেমন তাকে বুঝতে চাইছেন, তেমনই আপনিও যাচাই করছেন সে আপনার চিন্তাভাবনা ও মূল্যবোধের সঙ্গে মানানসই কি না।

দেখা করার আগে একটু কথা বললে ভালো যদি পরিচয়টি ডেটিং অ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে হয়ে থাকে, তাহলে সরাসরি দেখা করার আগে একবার ফোনে বা ভিডিও কলে কথা বলা ভালো। এতে একে অপরের সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি হয় এবং সামনাসামনি দেখা হলে অস্বস্তি কম থাকে। বিশেষজ্ঞদের মতে, আগে থেকেই কিছুটা আলাপ হয়ে থাকলে মূল সাক্ষাতে আর অতিরিক্ত প্রশ্নের চাপ থাকে না। তখন স্বাভাবিকভাবেই কথোপকথন এগিয়ে চলে।

প্রথম সাক্ষাতে নিজের কাজ, পড়াশোনা বা আগ্রহের কথা বলার পাশাপাশি একজন মানুষ হিসেবে আপনি কেমন সেটাও তুলে ধরা জরুরি। একইভাবে চেষ্টা করুন সামনের মানুষটির ব্যক্তিত্ব, ভাবনা ও মূল্যবোধ বুঝে নিতে। ধরুন, আপনি জানতে চান মানুষটি কতটা সহানুভূতিশীল। সরাসরি প্রশ্ন না করে বলতে পারেন, “তোমার কোনো বন্ধু যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন তুমি কীভাবে তাকে সাহায্য করো?” এই ধরনের প্রশ্নে মানুষের মানবিক দিকগুলো সহজেই প্রকাশ পায়।

আলাপকে প্রাণবন্ত রাখতে কিছু প্রশ্ন করুন যেমন,
হালকা ও মজার আলাপের জন্য:
যদি সারাজীবন একটি খাবারই খেতে হতো, সেটা কী বেছে নিতে?
শেষবার কোথায় ঘুরতে গিয়েছিলে?
কোন গানটা তোমার জীবনের সাউন্ডট্র্যাক হতে পারে বলে মনে হয়?
কোনো বিখ্যাত মানুষের সঙ্গে কখনও দেখা হয়েছে? সেই অভিজ্ঞতা কেমন ছিল?

সম্পর্ক নিয়ে জানতে চাইলে:
তোমার মতে আদর্শ ডেট কেমন হওয়া উচিত?
কঠিন সময় এলে তুমি সাধারণত কার সঙ্গে কথা বলো?
সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টি তোমার কাছে সবচেয়ে
গুরুত্বপূর্ণ?

মানসিকতা বোঝার জন্য গভীর প্রশ্ন:
ছোটবেলায় তুমি নিজেকে কেমন মানুষ হিসেবে ভাবতে?
আজ যদি সেই ছোটবেলার নিজের সঙ্গে দেখা হতো, তাকে কী পরামর্শ দিতে?জীবনে কোন কাজটি করে সবচেয়ে বেশি গর্ব অনুভব করেছ?

এই ধরনের প্রশ্ন শুধু কথোপকথন এগিয়ে নিতে সাহায্য করে না, বরং একে অপরকে গভীরভাবে বোঝার সুযোগও তৈরি করে। আর সেখান থেকেই ধীরে ধীরে গড়ে উঠতে পারে একটি সুন্দর সম্পর্কের ভিত্তি।

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের