চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতকালে খুশকির সমস্যায় জেরবার? ভরসা রাখুন এই ঘরোয়া টোটকায়

নিজস্ব প্রতিনিধিঃ শীতের মরশুমে নানারকম ভাবে চুল ক্ষতিগ্রস্থ হয়। এই সময় চুল শুস্ক ও রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি মাথায় খুশকি হওয়ার মত সমস্যায় জেরবার প্রায় সকলেই। অনেক কিছু অ্যাপ্লাই করার পরেও খুশকির সমস্যা দূর হয়না। সুপ্রাচীনকাল থেকে ভেষজ উপাদান হিসাবে নিমের ব্যবহার অপরিহার্য। জেনে নিন কীভাবে শীতকালে ঘরোয়া উপায়ে খুশকির সমস্যা থেকে সুরাহা পাবেন।

খুশকির সমস্যার সমাধান পেতে নিম পাতায় ভরসা রাখতে পারেন। মিক্সার গ্রাইন্ডারে নিমপাতার পেস্ট বাজিয়ে নিন। এরপর তাতে খানিকটা মধু মিশিয়ে ঘন লেয়ার তৈরি করে তা মাথায় মেখে নিন। ২০ মিনিট মাথায় মেখে রাখার পর তা ধুয়ে ফেলুন। 

নিম পাতা সেদ্ধ করে তা ঠান্ডা করে রেখে দিন। এরপর শ্যাম্পু করার পর তা কন্ডিশনার হিসাবে ব্যাবহার করতে পারেন। 

মাথায় মাখার পাশাপাশি কাঁচা নিমপাতা খেতেও পারেন। প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিমপাতা চিবিয়ে খেলে ফল পাবেন। অথবা নিমপাতা সেদ্ধ করে সেই জলও খেতে পারেন। খানিক তেঁতো লাগলেও তা আপনার স্বাস্থ্য ও চুল দুইই সুস্থ রাখবে। 

কয়েকটি নিমপাতা বেটে নিয়ে তা একবাটি দইয়ের সঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিতে পারেন। মাথায় মেখে ২০ মিনিট মত রেখে তা শ্যাম্পু করে ধুয়ে নিন। 

নিমতেলও বানাতে পারেন বাড়িতেই। নারকেল তেলে কয়েকটি নিম পাতা দিয়ে ফুটিয়ে নিন চাইলে এতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। রোজ রাতে মাখুন সকালে শ্যাম্পু করে নিন এতে সুফল পাবেন। 

Published by:

Share Link:

More Releted News:

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

গরমের সময় বাড়ির এই দিকে জলের পাত্র রাখলে, মিলতে পারে একাধিক চমকপ্রদ সুফল

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ