শীতে স্নান না করলে শরীরের কোনও ক্ষতি হয়? কী বলছেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বরের শুরু থেকেই বাংলায় ঠাণ্ডা টের পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে অনেকেই স্নান করতে চান না। ঠান্ডা লাগার ভয়ে শীতকালে জলের ধারে কাছ দিয়েও যাচ্ছেন না তাঁরা। অনেক সময় বলা হয় শীতের স্নান না করলে পেট গরম হতে পারে। শরীর অসুস্থ হতে পারে।

চিকিৎসকরা জানান, পেট গরম বলে কিছু হয় না। শীতে স্নান না করলে পেট খারাপ হয় এটা ভুল ধারণা। শীতের সময় দু এক দিন স্নান না করলে সমস্যা নেই। স্নান না করলে শরীর খারাপ হবে এইটা শুধুই মিথ। তবে প্রতিদিন স্নান না করলেও শরীরের বিশেষ যত্ন নিতে হবে। পুষ্টিকর খাদ্য খেতে হবে। পরিষ্কার জামা কাপড় পড়তে হবে। শীতের পোশাক রাখতে হবে। বাইরে বের হলে মাস্ক পড়তে হবে। এইগুলো করলে সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যাবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডাতে হালকা গরম জলে স্নান করলে শরীর ঝরঝরে থাকে। অন্যদিকে শীতে স্নান না করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ত্বক স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে ফেলে।

নিয়মিত স্নান না করলে সংক্রমক রোগে আক্রান্ত হতে পারেন। তাই শীতেও স্নান করা উচিৎ। পশ্চিমের দেশগুলির থেকে ভারতে জীবাণুর প্রকোপও বহুগুণে বেশি। তাই সেখানকার নিয়ম মেনে এখানে চললে বিপদে পড়তে হতে পারে। শীতে ঠাণ্ডা জলে স্নান না করে হালকা গরম জলে স্নান করলে মন মেজাজ চনমনে থাকে। তবে ছোটদের বা বয়স্কদের রোজ স্নান না করে গা মুছিয়ে দেওয়া যেতে পারে। এতে ঠাণ্ডা কম লাগবে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে